ইউনূসের ঘোষণায় বাংলাদেশে হুড়োহুড়ি, চালের দাম বেড়ে যাওয়ায় বড় সিদ্ধান্ত নিলো ঢাকা

শেখ হাসিনা সরকারের পতনের পর এবং মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত ও বাংলাদেশের (Bangladesh) সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে ইউনূসের বারবার ভারত-বিরোধী উসকানিমূলক মন্তব্য এবং সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে।

নয়াদিল্লি অবশ্য সব সময়ই ঢাকার সাথে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ দেখিয়ে আসছে। এখনো বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। এবার তেমনই একটি পরিস্থিতিতে বিনা শুল্কে ভারত থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের সিদ্ধান্ত:
বাংলাদেশ বেশিরভাগ খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে ভারতের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ঢাকা প্রায় ১৩ লক্ষ টন চাল বিদেশ থেকে আমদানি করেছে। এবার তারা ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাল আমদানিতে ২০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে, যার ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিনা শুল্কে ভারত থেকে চাল কিনতে পারবেন। এই ঘোষণার পর বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ভারত থেকে বিপুল পরিমাণে চাল আমদানির হিড়িক পড়েছে। অনেকেই চাল কিনে মজুত করতে শুরু করেছেন।

ভারতে প্রভাব:
অন্যদিকে, বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রভাব ভারতে দেখা যাচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে চাল আমদানির কারণে ভারতে চালের বাজারে সরবরাহ কমেছে, যার ফলে দাম বাড়তে শুরু করেছে। মিনিকেট, রত্না সহ বিভিন্ন ধরনের চালের দাম ভারতীয় বাজারে বাড়ছে, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে।