হাওড়া কাঁপালেন শুভেন্দু অধিকারী, তৃণমূলকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা!

আজ হাওড়ায় আয়োজিত একটি রাজনৈতিক সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভাষণে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। এই সভামঞ্চ থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন।
শুভেন্দু অধিকারী তার ভাষণে বলেন, “পশ্চিমবঙ্গে পরিবর্তন হলে শুধু বদল নয়, বদলাও হবে।” তার এই মন্তব্যে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, রাজ্যে দীর্ঘদিনের শাসক দলের অপশাসনের বিরুদ্ধে মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং আসন্ন সময়ে এই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, “বাংলার হিন্দুদের আজ এক হওয়ার সময় এসেছে। আমাদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য সকল হিন্দুকে একসঙ্গে দাঁড়াতে হবে।” তার কথায়, রাজ্যে হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে এবং এই অত্যাচার রুখতে রাজনৈতিকভাবে সংঘটিত হওয়ার প্রয়োজন আছে।
শুভেন্দু অধিকারীর এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই তার মন্তব্যের সমালোচনা করেছেন, আবার অনেকে তার পক্ষেও সমর্থন জানিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার এই ভাষণ আগামী দিনে রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।