দেব-শুভশ্রীকে এক হতেই রুক্মিণীকে কুমন্তব্য! প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী, বললেন….

১০ বছর পর কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে। এই ছবিতে আবার একসঙ্গে দেখা গিয়েছে দেব ও শুভশ্রীকে। তবে ছবির ট্রেলার ও গান মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং পরিচালক রাজ চক্রবর্তীকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছিল। অবশেষে এই বিষয়ে নীরবতা ভেঙে মুখ খুলেছেন রুক্মিণী।
দেবের প্রযোজনা সংস্থার সিনেমা ‘ধূমকেতু’ দেখা প্রসঙ্গে রুক্মিণীকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, “১০ বছর আগেই দেখা হয়ে গেছে।” এরপর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলিং প্রসঙ্গে দেব ক্ষমা চাওয়ার চেষ্টা করলে রুক্মিণী বলেন, “যারা আমাকে চেনেন, তারা জানেন আমি খুব হাসিখুশি একজন মানুষ। এসব বিষয় আমি খুব একটা পাত্তা দিই না। আর একটা কথা, দেবকে আমার কাছে কোনোদিন ক্ষমা চাইতে হবে না।” এই কথা বলার সময় তার মুখে এক চওড়া হাসি দেখা যায়।
দেব-শুভশ্রী জুটিকে আবার একসঙ্গে দেখে রুক্মিণীর মন খারাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে যদি এই বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে আর কিছু বলার নেই। সবাই এখানে কাজ করছেন। সহ-অভিনেতার সঙ্গে কাজ সহজ করাই প্রত্যেকের কাজ, আমি জানি ওরা প্রত্যেকেই খুব পেশাদার। তবুও এই সময় দাঁড়িয়ে এমন কথা হচ্ছে মানে আসলে আমরা পিছিয়ে গেছি।” তিনি আরও বলেন যে, ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
রুক্মিণী এর আগেও একাধিকবার ট্রোলড হয়েছেন, কিন্তু প্রতিবারই তিনি সহজে এই বিষয়গুলি সামলেছেন। দেবও এই ধরনের ট্রোলিংয়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং প্রশ্ন তুলেছেন যে কেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে কথা হবে। ‘ধূমকেতু’ মুক্তির আগে দেব বড়মার মন্দিরে শুভশ্রীর পাশে বসে রুক্মিণীর নামেও পুজো দেন। অন্যদিকে, শুভশ্রীও রাজ এবং তার দুই সন্তানের জন্য পুজো দিয়েছেন। অতীতে তাদের সম্পর্ক যেমনই থাকুক না কেন, এখন তারা একে অপরের ভালো বন্ধু এবং পেশাদার সহকর্মী।