বিহারে কোচিং সেন্টারে শিক্ষকের অশ্লীল কীর্তি চরম ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়তেই ভাইরাল, দেখুন

সন্তানদের কোচিং সেন্টারে পাঠানোর আগে এবার অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজন। কারণ, সম্প্রতি বিহারের মধুবনীতে এমনই একটি লজ্জাজনক ঘটনা সামনে এসেছে, যা শুনে সকলেই স্তম্ভিত। একটি প্রাইভেট কোচিং সেন্টারের এক শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনীর জয়ানগরে। সেখানকার এক তরুণ শিক্ষক তার কোচিং সেন্টারে পড়াতে আসা বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করত। কিছু ছাত্রী শিক্ষকের এই কর্মকাণ্ডে সায় দিলেও, কয়েকজন ছাত্রী এর তীব্র প্রতিবাদ জানায়। তাদেরই মধ্যে একজন গোপনে মোবাইলে শিক্ষকের অশ্লীল আচরণের ভিডিও রেকর্ড করে।
পরে সেই ছাত্রী এই ভিডিওটি প্রকাশ করে দেয়, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, শিক্ষক কীভাবে পড়ানোর ছলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিযুক্ত শিক্ষক কার্যত লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হয়েছেন।
শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের পবিত্রতা নষ্ট করায় সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এ ঘটনা কোচিং সেন্টারে পড়া ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। অভিভাবকদের মধ্যে এখন এই বিষয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন।