রাজনৈতিক অস্তিত্ব নেই, ৬ বছর ভোটে না লড়ায় ১২টি দলকে বাতিল করল নির্বাচন কমিশন

আসন্ন নির্বাচনের আগে এক বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ১২টি রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করেছে কমিশন। এই দলগুলি গত ছয় বছর ধরে কোনো নির্বাচনে অংশ নেয়নি, তাই তাদের রাজনৈতিক অস্তিত্ব নেই বলে ধরা হয়েছে। এর ফলে, বাতিল হওয়া দলগুলি আর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বা কোনো প্রার্থী দিতে পারবে না।

রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কমিশনের মতে, যে দলগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়, তাদের তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন। এই পদক্ষেপের ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়বে এবং অপ্রয়োজনীয় দলগুলোর ভিড় কমবে বলে মনে করা হচ্ছে।

বাতিল হওয়া দলগুলোর তালিকায় রয়েছে:

১. আম্বেদকরবাদী পার্টি
২. গ্লোবাল পিপল পিস পার্টি
৩. গোরখা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট
৪. কামতাপুর প্রগ্রেসিভ পার্টি
৫. মাই হি ভারত
৬. ন্যাশনাল কনফেডারেসি অফ ইন্ডিয়া
৭. ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি
৮. নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি
৯. পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি
১০. পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ
১১. Right Party of India
১২. The Religion of Man Revolving Political Party of India

এই দলগুলোর মধ্যে কয়েকটি পরিচিত নাম থাকলেও, দীর্ঘদিন ধরে তাদের কোনো সক্রিয়তা দেখা যায়নি। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে রাজনৈতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।