ফের চাকরির নোটিস! এই ৩ পদে নিয়োগ করছে SSC…, কীভাবে করবেন আবেদন? সাথে জেনেনিন নিয়মগুলি

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পর এবার স্কুলের অশিক্ষক কর্মী নিয়োগের বিধি জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ-ডি পদের জন্য আলাদা আলাদা নিয়োগ বিধি ও নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। এই বিধি অনুযায়ী, তিনটি পদেই কাজের অভিজ্ঞতার উপর অতিরিক্ত নম্বর দেওয়া হবে, যা কর্মরত শিক্ষাকর্মীদের জন্য বাড়তি সুবিধা দেবে।

নিয়োগের নিয়ম ও নম্বর বিভাজন
লাইব্রেরিয়ান নিয়োগ:

লিখিত পরীক্ষা: ৭৫ নম্বর

একাডেমিক কোয়ালিফিকেশন: ১০ নম্বর

কাজের অভিজ্ঞতা: ৫ নম্বর (সর্বাধিক পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য)

মৌখিক ইন্টারভিউ: ১০ নম্বর

ক্লার্ক নিয়োগ:

লিখিত পরীক্ষা: ৬০ নম্বর

একাডেমিক কোয়ালিফিকেশন: ১০ নম্বর

কাজের অভিজ্ঞতা: ৫ নম্বর (সর্বাধিক পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য)

ইন্টারভিউ: ১০ নম্বর

কম্পিউটার জ্ঞান: ১৫ নম্বর

গ্রুপ-ডি নিয়োগ:

লিখিত পরীক্ষা: ৪০ নম্বর

ইন্টারভিউ: ৫ নম্বর

কাজের অভিজ্ঞতা: ৫ নম্বর (সর্বাধিক পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য)

গ্রুপ-ডি পদের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরের কোনো গুরুত্ব থাকবে না।

পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য নিয়ম
লিখিত পরীক্ষা OMR শিটে নেওয়া হবে এবং এতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। প্রার্থীরা পরীক্ষার পর তাদের OMR-এর ডুপ্লিকেট কপি নিয়ে যেতে পারবেন। চূড়ান্ত প্যানেল লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউ-এর উপর ভিত্তি করে তৈরি হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে অঞ্চলভিত্তিক।

প্রকাশিত বিধি অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং যে বছর বিজ্ঞাপন প্রকাশিত হবে সেই বছরের ১ জানুয়ারির মধ্যে এই বয়সসীমা গণনা করা হবে। চূড়ান্ত প্যানেলের মেয়াদ থাকবে এক বছর। এই বিধি জারির পর দ্রুতই এসএসসি (SSC)-এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই ক্লার্ক এবং গ্রুপ-ডি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।