ইনস্টা স্টোরিতে রহস্যময় পোস্ট সালমানের, জেনেনিন কি শেয়ার করলেন অভিনেতা

মহারাষ্ট্রের আসন্ন বিএমসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যখন বেশ সরগরম, তখনই বলিউড সুপারস্টার সালমান খান-এর একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। অনেকেই দ্রুত ধারণা করতে শুরু করেন যে, বলিউডের ‘ভাইজান’ এবার হয়তো রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সালমান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেন। ছবিতে সালমানের মুখ স্পষ্ট না দেখা গেলেও, তার হাতে থাকা বিখ্যাত নীল ব্রেসলেটটি সহজেই চেনা যাচ্ছিল। ছবির মূল আকর্ষণ ছিল সালমানের হাতজোড় করা ভঙ্গি, যা রাজনীতিবিদদের মতো পোজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে।’ এই পোস্টের পরপরই জল্পনা শুরু হয়, সালমান কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন?

তবে ভক্তদের সেই কৌতূহল বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই জানা যায়, সালমানের এই রহস্যময় পোস্ট আসলে তার আসন্ন রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ। জিও হটস্টার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘বিগ বস ১৯’-এর একটি টিজার প্রকাশ করেছে, যেখানে সালমানকে ঠিক একই পোশাকে দেখা গেছে।
টিজারে সালমানকে বলতে শোনা যায়, ‘বন্ধু এবং শত্রু সাবধান কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’ এই ঘোষণা নিশ্চিত করে যে, সালমান কোনো রাজনৈতিক ময়দানে নামছেন না, বরং ‘বিগ বস’-এর নতুন সিজনে নতুন চমক নিয়ে আসছেন।
প্রসঙ্গত, আগামী ২৪শে আগস্ট থেকে জিও হটস্টার এবং কালার্সে ‘বিগ বস ১৯’ সম্প্রচারিত হবে। জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০:৩০টায় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তবে এবারের শোতে কোন কোন তারকা প্রতিযোগী হিসেবে থাকছেন, তা এখনও গোপন রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।