OMG! হোটেলে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী, নগ্ন অবস্থাতেই ছুট দিলেন প্রেমিক

উত্তরপ্রদেশের হাপুড়ে এক চাঞ্চল্যকর ঘটনায় গোটা দেশ তোলপাড়। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো স্ত্রী এবং তাঁর প্রেমিককে একটি হোটেলে হাতে-নাতে ধরে ফেললেন স্বামী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সম্পূর্ণ নগ্ন অবস্থায় হোটেলের ঘর থেকে বেরিয়ে হাইওয়ে ধরে দৌড়ে পালাতে বাধ্য হন প্রেমিক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে, যা দেখে হতবাক পথচারীরা।
ঘটনাটি ঘটেছে হাপুড় জেলার সিম্ভাভলি থানার বক্সার অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গঢ় চৌপলার এক মহিলার সঙ্গে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জানা যায়, মহিলা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন।
মহিলার স্বামীর দাবি, তার স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাদের এই সন্দেহ শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয় বৃহস্পতিবার। স্ত্রীকে অনুসরণ করতে করতে স্বামী এবং তার আত্মীয়রা একটি হোটেলে গিয়ে পৌঁছান। সেখানে একটি রুমে হানা দিতেই তারা হতবাক হয়ে যান। ঘরের দরজা খুলতেই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা।
হোটেলের ভিতরেই স্বামী ও তার আত্মীয়রা রীতিমতো মারধর শুরু করে দেন। মারের চোটে দিশাহারা হয়ে নগ্ন অবস্থাতেই পালানোর চেষ্টা করেন প্রেমিক। কোনোমতে হোটেল থেকে বেরিয়ে তিনি হাইওয়ে ধরে দৌড়াতে শুরু করেন। জনসমক্ষে নগ্ন অবস্থায় একজন পুরুষকে দৌড়াতে দেখে পথচলতি মানুষ হতচকিত হয়ে যান এবং অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
এদিকে, এই ঘটনার সময় ওই মহিলা নিজে বাথরুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা উত্তরপ্রদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিবাহবহির্ভূত সম্পর্কের পরিণতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।