ফের মন্ত্রীর বাড়িতে হানা CBI -এর , চলছে জিজ্ঞাসাবাদ

ঘরের তালা ও আলমারির খুলতে চাবিওয়ালাকে নিয়ে আসেন CBI -এর আধিকারিকরা। এদিন সকালেই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় CBI এর আধিকারিকরা। বর্তমানে আসানসোলের এই বাড়িতেই থাকেন মলয় ঘটক। প্রতি সপ্তাহে কলকাতা থেকে এই বাড়িতে আসেন তিনি।
এই বাড়িতে থাকলেও সকাল থেকে বাড়িতে মন্ত্রী মলয় ঘটকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর জানা যায় ,তিনি রাজ ভবনের পাশে মন্ত্রী আবাসনে রয়েছেন৷ খবর পাওয়ার পরেও সেখানে ছুঁটে যায় CBI এর আধিকারিকরা। এবং চালু হয় জিজ্ঞাসাবাদ।
CBI এর সূত্রে খবর , আসানসোলের এই বাড়িতে মলয় ঘটকের স্ত্রী ছাড়াও থাকতেন পরিবারের অন্যান্য সদস্য। কিন্তু বাড়ির বেশ কয়েটি ঘরের দরজায় তালা মারা ছিল। সেই তালার চাবি চাওয়া হলে তিনি জানেন না বলে দাবি করেন মন্ত্রীর স্ত্রী। এর পর তালা খোলার জন্য স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠান CBI আধিকারিকরা৷ তল্লাশির জন্য বাড়ির চিলেকোঠার ঘরের তালাও ভেঙে ফেলা হয়। খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও৷