টবের গাছে বেশি লেবু ফলাতে কী করবেন? জেনেনিন বিস্তারিতভাবে

টবের গাছ থেকে লেবু ছিঁড়ে গরম ভাতের সঙ্গে খেতে পারলে কেমন হয়? খুব সহজে টবেই ফলাতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ লেবু। জেনে নিন টবের লেবু গাছে ভালো ফলন পেতে চাইলে কী করবেন এবং কী করবেন না।

লেবুর বীজ থেকে চারা তৈরি করতে পারেন। তবে সাধারণত এ ধরনের গাছ থেকে লেবু পেতে অনেক দেরি হয়। নার্সারি থেকে গ্র্যাফটিং চারা কিনে আনাটাই সবচেয়ে ভালো এক্ষেত্রে।
কমপক্ষে ১৪ ইঞ্চি টব বা কন্টেইনারে লেবুর চারা লাগাবেন। এর চাইতে বড় হলে আরও ভালো হয়। ছোট টবে লেবু গাছ ঠিক মতো বাড়তে পারে না। প্লাস্টিক বা মাটির টবে লাগাতে পারেন গাছ। চাইলে বড় আকৃতির ড্রামও বেছে নিতে পারেন। তবে টবের নিচে যেন বাড়তি জল যাওয়ার জন্য ছিদ্র থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি।
৪০ শতাংশ মাটি, ৪০ শতাংশ কোকোপিট ও ২০ শতাংশ জৈব সার একসঙ্গে মিশিয়ে তৈরি করুন মাটি। মুঠো ভর্তি হাড়ের গুঁড়া মিশিয়ে দেবেন মাটিতে।
লেবু গাছে ঠিক মতো ফলন হওয়ার জন্য ৬ থেকে ৮ ঘণ্টা রোদ খুবই জরুরি। তাই টব এমন স্থানে রাখবেন যেখানে সরাসরি রোদ পড়ে।
গরমের সময় প্রতিদিন কিংবা একদিন পরপর জল দেবেন গাছে।
প্রতি মাসে একবার করে মুঠো ভর্তি জৈব সার বা গোবর সার গাছের গোড়ায় দেবেন।
মাসে একবার ১ লিটার জলে ১ চা চামচ এপসম সল্ট মিশিয়ে স্প্রে করে দেবেন গাছে।
কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে ১৫ দিনে একবার দিতে পারেন গাছের গোড়ায়।
গাছকে পোকামাকড় থেকে রক্ষা করতে ১ লিটার জলে ১০ মিলি নিম অয়েল মিশিয়ে স্প্রে করুন গাছে।
১ লিটার জলে ১ চা চামচ ইউরিয়া সার মিশিয়ে টবের কোণায় দিয়ে দিতে পারেন মাসে একবার। লেবুর আকৃতি বড় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *