গঙ্গার নিচে তলিয়ে গেল অসংখ্য গ্রাম , গৃহ ছাড়া অনেক মানুষ

মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন আগেও অনেক বার হয়েছে। বর্ষা কিংবা খারাতে গঙ্গার প্রকোপে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। ফের একবার গঙ্গা ভাঙন দেখা গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের প্রতাবগঞ্জ এ। মঙ্গলবার সকল থেকে ভারী বৃষ্টির ফলে নদীর আশপাশের বেশ কিছু জমি নদীর গর্বে তলিয়ে যায়। শুধু জমি নয় তলিয়ে যায় অসংখ্য বাড়ি ঘর। ফলে অনেক মানুষ ঘর ছাড়া হয়ে যায়। প্রাণের ভয়ে নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষেরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে আসে।

গঙ্গা ভাঙন ফলে আতঙ্কে এলাকার মানুষজন। আপাতত হাতের নাগালের সামগ্রী নিয়ে পালিয়ে আস্তে বাধ্য হচ্ছেন তারা। প্রশাসনের কাছে ভয়ং প্রতিরোধ করে জন্য বারবার দাবি জানিছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীদের অভিযোগ , ভোটের সময় ভোট চাইতে আসলেও ভোটের পর জন প্রতিনিধিদের মুকি দেখা যায় না। তাই এবার গ্রামবাসীরা গঙ্গা ভবনের স্থায়ী সমাধানে সবর হয়েছেন।ক্ষতিগ্রস্তদের আরও অভিযোগ , প্রশাসনের কাছে তাদের দুঃখ কষ্ট শোনার সময় নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *