প্রচুর লোকাল ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, একনজরে দেখেনিন তালিকা

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামী রবিবার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। বর্ধমান স্টেশনে আপ মেন লাইনে রেলের কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। এর ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে।

বাতিল হওয়া ট্রেনের তালিকা

পূর্ব রেল জানিয়েছে, রবিবার (১৩ জুলাই, ২০২৫) এই ট্রেনগুলি বাতিল থাকবে:

  • হাওড়া থেকে বাতিল: 36811, 37811, 37211
  • ব্যান্ডেল থেকে বাতিল: 37781, 37783, 37785
  • বর্ধমান থেকে বাতিল: 37782, 37786, 36822, 37824, 37826

উল্লেখ্য, কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনে রেলের কাজের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল, যার জেরে বহু যাত্রী ভোগান্তির শিকার হয়েছিলেন।

রাজ্যে আসছে এসি লোকাল ট্রেন: শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-কৃষ্ণনগর রুটে পরিষেবা

দেশের অন্যান্য শহরের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। পূর্ব রেলের রানাঘাট স্টেশনে ইতিমধ্যেই এসি লোকাল ট্রেনের রেক আনা হয়েছে। রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে এই এসি লোকাল ট্রেনগুলি চলাচল করবে।

এসি লোকাল ট্রেনের ভাড়া তালিকা

রেল জানিয়েছে, এসি লোকাল ট্রেনে যাতায়াতের জন্য নতুন ভাড়ার কাঠামো ধার্য করা হয়েছে:

  • বেসিক ভাড়া (১০ কিমি পর্যন্ত): ২৯ টাকা
  • ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া: ৩৭ টাকা

মাসিক সিজন টিকিটের ক্ষেত্রে:

  • ১০ কিমি দূরত্বের জন্য: ৫৯০ টাকা
  • ১১ থেকে ১৫ কিমি দূরত্বের জন্য: ৭৮০ টাকা

শীঘ্রই এই এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এটি যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণের নতুন সুযোগ তৈরি করবে।