বিয়ের গুঞ্জনের মধ্যে প্রেম নিয়ে মুখ খুললেন বাহুবলীর নায়িকা, জেনেনিন কী বললেন অভিনেত্রী

‘বাহুবলী’ সিনেমার দেবসেনা চরিত্রে অভিনয় করে গোটা ভারতে জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী অভিনেত্রী আনুশকা শেঠি বর্তমানে ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘ঘাটি’-এর মুক্তি নিয়ে। এর মাঝেই ফের শুরু হয়েছে তাকে নিয়ে বিয়ের নানা গুঞ্জন। তবে এসব জল্পনার মাঝেই আনুশকা মুখ খুললেন তার প্রথম প্রেম নিয়ে, যা তার অনুরাগীদের জন্য এক নতুন চমক।
এক সাক্ষাৎকারে আনুশকা শেঠি তার প্রথম প্রেমের স্মৃতিচারণ করে বলেন, “প্রথম প্রেম এতটাই মূল্যবান যে ৩০০ বছর পেরিয়ে গেলেও সেটি মনের মধ্যে থেকে যায়। আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি। হঠাৎ এক বালক আমার কাছে এসে বলেছিল, ‘তুমি আমার জীবনের ভালোবাসা’।”
তিনি আরও জানান, “তখন আমি ‘আই লাভ ইউ’ কথাটার মানে বুঝতাম না। তবু ওর কথা শুনে মুচকি হেসেছিলাম। আজও সেই মুহূর্তটা একেবারে তাজা মনে পড়ে।” এই মন্তব্য থেকে আনুশকার রোমান্টিক এবং সংবেদনশীল মনোজগত সম্পর্কে ধারণা পাওয়া যায়।
টাইমস নাউ-এর এক প্রতিবেদন অনুযায়ী, আনুশকা জানিয়েছেন যে বর্তমানে তার জীবনে কোনো বিশেষ কেউ নেই। তবে তার বাবা-মা নাকি তার বিয়ের জন্য জোর চেষ্টা করছেন।
নতুন সিনেমা ‘ঘাটি’ ও ভবিষ্যতের প্রকল্প
আনুশকা অভিনীত নতুন সিনেমা ‘ঘাটি’ একটি নারীর জীবনঘনিষ্ঠ গল্প। এই সিনেমায় একজন নারী বাধ্য হয়ে গাঁজা পাচারের জগতে জড়িয়ে পড়েন এবং এক কিংবদন্তিতে পরিণত হন। ছবিটি আজ, ১১ জুলাই ২০২৫, মুক্তি পাওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক তথ্য অনুযায়ী মুক্তির তারিখ পিছিয়ে গেছে। নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি।
এছাড়াও শোনা যাচ্ছে, আনুশকা শেঠি অভিনেতা কার্তির সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন লোকেশ কানাগারাজ পরিচালিত ‘কাইথি ২’ ছবিতে। সূত্র বলছে, আনুশকা হয়তো এই সিনেমায় দিল্লির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে পারেন।
আরেকটি বড় খবর হলো, আনুশকা শেঠি এবার মালয়ালম সিনেমায় পা রাখছেন। তাকে জয়াসূর্য অভিনীত ‘কাঠানার : দ্য ওয়াইল্ড সোর্সেরার’ ছবিতে দেখা যাবে।
বিয়ের গুঞ্জন এবং নতুন সিনেমার খবরের মাঝেই আনুশকার প্রথম প্রেম নিয়ে এই প্রকাশ তার ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। তার এই স্বীকারোক্তি থেকে বোঝা যায়, খ্যাতি এবং তারকাখ্যাতির বাইরেও তারকাদের জীবনে থাকে সাধারণ মানুষের মতোই আবেগ ও স্মৃতি।