মঞ্চে হেঁটে তাক লাগাল সিংহ রায় পরিবারের সদস্যরা! কি ঘটতে চলেছে ‘গাঁটছড়া’র নতুন পর্বে?

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াতে। মাত্র কয়েক মাসেই দর্শকদের মধ্যে বেশ সারা ফেলেছে গাঁটছড়া। যেখানে ঋদ্ধি ও খড়ির রাগ খুনসুটি ভালোবাসা মন জয় করেছে দর্শকদের। তবে এবার গাঁটছড়া ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়।

নেই মডেল নেই। চুরি হয়েছে গয়নার থিম।এমন অবস্থায় কী আর যেটা সম্ভব প্রতিযোগিতা? সিংহ রায় বাড়ির সদস্যদের সাহায্য চেয়েছিল খড়ি।সিংহ রায় পরিবারের সদস্যদের মঞ্চে তোলার কথা ভাবছিলো খড়ি । পারিবারিক সাবেকি গয়নার সঙ্গে আধুনিক গয়নার মেলবন্ধনে তৈরি হবে ‘গাঁটছড়া’ কালেকশন।

দ্যুতির উপর দায়িত্ব পরে পরিবারের সকলকে নিজের মতো শিখিয়ে পরিয়ে নেওয়ার । কিন্তু তবুও যেন হিমশিম খাচ্ছিলো সবাই । কোনও দিন যারা মঞ্চে হাঁটেনি, তারা কি আদৌ সফল হবে? যার ফলে ভেঙে পড়েছিল ঋদ্ধিম্যান সিংহ রায় । পরিবারের সম্মান রক্ষা করতে ব্যর্থ হওয়ায় মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয় সে । আর ঠিক তখনই মঞ্চের পিছন থেকে ভেসে আসে এক নারীকণ্ঠ।সিংহ রায় জুয়েলার্সের গয়নার থিম সম্পর্কে নিজের ভাবনাকেই বাস্তবে রূপান্তরিত করে খড়ি।

এরপরই পরিবারের সদস্যরা একে একে মঞ্চে উঠে আসে । প্রত্যেকের সাজেই বৈচিত্র। চোখেমুখে আত্মবিশ্বাস।এমনকি শুধু তাই নয়, দ্যুতিও অবশেষে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়। আর শো স্টপার হিসেবে আবির্ভাব হয় খড়ির। যা দেখে আবারও নতুন করে প্রেমে পড়েন ঋদ্ধি । কিন্তু শেষমেশ প্রতিযোগিতা কি তারা জিততে পারবে? সেটাই দেখার পালা এবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *