GOLD: সোনার দামে আরো বৃদ্ধির আভাস, জেনেনিন আজ কলকাতায় GOLD RATE কত?

বিয়ের মরশুম দোরগোড়ায়। যারা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাদের মনে এখন একটাই প্রশ্ন—আজই কিনবেন, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন? দিন কয়েকের পতনের পর সোনার দামে ফের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যা ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
আজ কলকাতায় সোনার দাম: আজ, ৩ জুলাই বৃহস্পতিবার কলকাতায় সোনার দাম আবারও বেড়েছে।
- ২২ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ৯,১০৫ টাকা।
- ২৪ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ৯,৯৩৩ টাকা।
- ১৮ ক্যারেট সোনা: প্রতি গ্রাম ৭,৪৫০ টাকা। এই দামের সঙ্গে যোগ হবে জিএসটি (GST)।
গতকাল, ২ জুলাই বুধবারের তুলনায় আজ দাম বেড়েছে। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৯,০৬৫ টাকা, ২৪ ক্যারেট ছিল ৯,৮৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ছিল ৭,৪১৭ টাকা। লাগাতার কয়েকদিনের পতনের পর এই বৃদ্ধি সোনার বাজারে অস্থিরতা ফিরিয়ে এনেছে।
সোনার দামের ওঠানামা ও ভবিষ্যতের পূর্বাভাস
বিশেষজ্ঞরা বলছেন, মূলত বাণিজ্য যুদ্ধের (Trade War) কারণেই সোনার দামে এই ওঠানামা চলছে। দেশীয় বাজারে দাম কমে যাওয়ার পর তা আবার বাড়তে শুরু করেছে। এই প্রবণতা বিয়ের মরশুমে প্রায়শই দেখা যায়।
গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়। সেই দামই ২০২৫ সালে ১ লাখ টাকার গণ্ডি পেরিয়ে গেছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.২৫ লক্ষ টাকা থেকে ১.৫০ লক্ষ টাকায় পৌঁছতে পারে।
এই পরিস্থিতিতে যারা সোনা কেনার কথা ভাবছেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন। যদি দাম আরও বাড়ার আশঙ্কা সত্যি হয়, তাহলে আজকের দামকেই কম মনে হতে পারে। তবে, বাজার সর্বদা পরিবর্তনশীল, তাই সতর্ক থাকা জরুরি।