ছিল না মাথা গোঁজার ঠাঁই, স্টেশনেই কাটাতে হয়েছে রাত! কীভাবে অভিনয় জগতে এলেন সৌমি?

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমি ঘোষ।সৌমি কে চেনেন না এমন দর্শক নেই বললেই চলে।করুণাময়ী রানী রাসমণি থেকে শুরু করে ওগো নিরুপমা, সীমারেখার মত ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন তিনি । জানেন কি, তবে একটা সময় ইন্ডাস্ট্রিতে সৌমীকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। পেরোতে হয়েছে অনেক খারপ সময়ও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন । সেখানেই তিনি তার কেরিয়ারের স্ট্রাগলের কথা তুলে ধরেন। সৌমি জানান, একসময় পরপর খলনায়িকা চরিত্রে কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। আর সেই সময় সিদ্ধান্ত নেন আর কোনো ধারাবাহিকে তিনি খলনায়িকা চরিত্রে অভিনয় করবেন না। তিনি জানান, মুখ্য চরিত্রে অভিনয় করার যোগ্যতা থাকা সত্ত্বেও পরিচালকরা তাকে খলনায়িকার চরিত্র ছাড়া ভাবতেই পারছেন না।

তবে সৌমি আর চাননা তিনি কোনো খারাপ চরিত্রে অভিনয় করুক । কারণ অভিনয়ের পাশাপাশি নাকি বাস্তবেও নিজের জীবনেও নাকি নেগেটিভিটি চলে এসেছিল। আর তিনি এখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন।অনেক ছোট বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি ।আর তখন থেকেই যেকোনো কারণেই তাকে ছোট করা হতো। ইন্ডাস্ট্রিতে যারা অভিনয় করতেন তাদের সকলকেই গাড়ি দেওয়া হত। যদিও সেই সুযোগ থেকে বঞ্চিত থাকতো সৌমি । ট্যাক্সি ভাড়া বাঁচাতে বাবাকে নিয়ে শিয়ালদহ স্টেশনেও রাত কাটাতে হয়েছিল সৌমীকে ।কোনো রকম মাথা গোজার ঠাঁই ছিল না। সেই সময় নাকি ওই স্টেশন ই তার কাছে রাজপ্রাসাদ মনে হতো ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *