‘ইয়ে দিল দিওয়ানা’ গানটিতে শ্যুট করেছিলেন শাহরুখের ডুপ্লিকেট! আপনি কি বুঝেছিলেন দেখে?

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। একের পর এক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। একাধিক নারীর মনে জায়গা করে রয়েছে শাহরুখ খান। ‘পরদেশ’-এর ‘ ইয়ে দিল দিওয়ানা’ গানটা নিশ্চয়ই আপনার অজানা নয়। কিন্তু জানেন কি, এই গানের শ্যুট করেননি শাহরুখ খান? নিশ্চই মনে হচ্ছে তাহলে সেটি কে ছিল শাহরুখের মতো? যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই।

এক সাক্ষাৎকারে সুভাষ বলেন, ‘আমরা দু’দিনে গানটি তৈরি করেছিলাম। অন্ধেরির ছোট্ট একটা স্টুডিয়ো পেয়েছিলাম আমরা। সেখানে সোনু নিগমকে ডেকে নিয়েছিলাম। ওকে বলেছিলাম, গানটা এত জোরে গাইতে যাতে মনে হয় হাতুড়ি পেটাচ্ছে।’

সেই সময় ঠিক করা হয়েছিল একদম শেষে শ্যুট করা হবে ওই গান। কিন্তু তার দু’দিন আগেই সেট ছেড়ে বাড়ি ফিরে যেতে হয় শাহরুখকে। সুভাষ বলেন, ‘মনে হয়, গৌরী তখন অন্তঃসত্ত্বা ছিল। তাই ওকে দিল্লি চলে যেতে হয়। দু’তিন দিন পর্যন্ত অপেক্ষা করা তখন ওর পক্ষে সম্ভব ছিল না।’
সুভাষ বলেন, ‘আমি ওকে (শাহরুখ) সকাল সাতটা নাগাদ আসতে বলেছিলাম। গাড়ি তৈরি ছিল। তিনটি ক্লোজ আপ শট দিতে বলি ওকে। সেই সকালে দু’ঘণ্টার মধ্যে গানটি শ্যুট করি। লক্ষ্য করলে দেখবেন, নির্দিষ্ট একটি নয়, নানা জায়গায় ঘুরে গানটি শ্যুট করা হয়েছে। গাড়ির সব লং শটগুলি শাহরুখের ডুপ্লিকেটের দেওয়া। শাহরুখ শুধু ক্লোজ আপগুলো দিয়েছিল।’শুধু ক্লোজ আপ শটগুলি শাহরুখের রেখে বাকি গানটি তাঁর ডুপ্লিকেটকে নিয়ে শ্যুট করার সিদ্ধান্ত নেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *