এই সময় করা যাবে না কোনও Online পেমেন্ট! সময় মেপে বিজ্ঞপ্তি দিল ব্যাঙ্ক

যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর অনলাইন পরিষেবা ব্যবহার করেন, তবে আপনার জন্য রয়েছে একটি জরুরি ঘোষণা। নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে SBI প্রতিদিন ভোরবেলা কিছু সময়ের জন্য তাদের নেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখবে। এই সময়ে গ্রাহকরা কোনো ধরনের অনলাইন পেমেন্ট বা লেনদেন করতে পারবেন না।
কেন এই সাময়িক বন্ধ?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর নির্দেশে SBI জানিয়েছে যে, ব্যাংকিং সফটওয়্যার সিস্টেমের কার্যকারিতা উন্নত করা, সুরক্ষা বৃদ্ধি এবং সামগ্রিক কর্মক্ষমতা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ, যা ব্যাংকিং পরিষেবাগুলিকে আরও উন্নত ও সুরক্ষিত করবে।
কখন বন্ধ থাকবে পরিষেবা?
SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন ভারতীয় সময় ভোর ৪:৪৫ থেকে ৫:৪৫ মিনিটের মধ্যে এই পরিষেবা বন্ধ থাকবে। এই এক ঘণ্টার সময়সীমার মধ্যে মাত্র ৩ থেকে ৪ মিনিটের জন্য সমস্ত অনলাইন পরিষেবা এবং লেনদেন বন্ধ থাকবে।
ব্যাঙ্ক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, “প্রিয় গ্রাহক, আমাদের নিয়মিত ব্যাংকিং রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে, আপনি প্রতিদিন সকাল ৪.৪৫ থেকে ৫.৪৫ IST-এর মধ্যে ৩ থেকে ৪ মিনিটের জন্য অনলাইন পরিষেবা পাবেন না।”
গ্রাহকদের জন্য বার্তা:
যদিও এই সময়সীমা খুব অল্প, তবুও গ্রাহকদের এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা অনলাইন পেমেন্ট বা জরুরি আর্থিক লেনদেন করতে চান, তারা যেন এই সময়সীমা এড়িয়ে অন্য সময়ে লেনদেন করেন।
এই পদক্ষেপটি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে উন্নত ও সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করবে। তাই সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে SBI কর্তৃপক্ষ।