OMG! চার্চে প্রার্থনা চলাকালীন আত্মঘাতী হামলা, ভয়ানক বিস্ফোরণে মৃত কমপক্ষে ২০

রবিবার রাতে সিরিয়ার রাজধানী দামাস্কাসের একটি গির্জায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রবিবার দামাস্কাসের মার এলায়াস গির্জার ভেতরে যখন প্রার্থনা চলছিল, তখনই একজন আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে। সে আকস্মিকভাবে নির্বিচারে গুলি চালাতে শুরু করে এবং এরপর নিজেকেও গুলি করে। হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিল, যা গুলির শব্দেই বিকট আওয়াজ করে বিস্ফোরিত হয়। এর ফলে গির্জার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নিরাপত্তা কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা হতাহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। যদিও ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে জানিয়েছে যে, আত্মঘাতী হামলাকারী ইসলামিক স্টেট (ISIS)-এর সদস্য ছিল। সে গির্জায় ঢুকে গুলি চালায় এবং নিজেকে গুলি করার পরপরই তার শরীরে বাঁধা বিস্ফোরক ফেটে যায়, যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। তবে, এই হামলার দায় এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি। এই ঘটনা সিরিয়ায় চলমান অস্থিরতা এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নকে আবারও সামনে এনেছে।