KGF থেকে অনুপ্রাণিত হয়ে 4 জনকে খুন , এলাকায় আতঙ্কের ছায়া

এই সপ্তাহে পর পর তিনটি নিরাপত্তারক্ষীকে হত্যা করা হয়েছিল। তারও আগে একজনকে হত্যা করা হয়েছিল।চারটি হত্যায় করা হয়েছিল বিভিন্ন অস্ত্র দিয়ে ,প্রত্যেকের মাথা হাতুড়ি ,কোদাল ও পাথরের মতো ভোঁতা অস্ত্র দিয়ে থেতলে দেওয়া হয়েছিল ।
এরকম চার চারটি মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার সদর শহর। পুলিশের তদন্তের পর এক সিরিয়াল কিলার এর নাম সামনে আসে। এবং সেই সিরিয়াল কিলার থেকে সতর্ক থাকতে বলেছে পুলিশ। শুক্রবার সেই সিরিয়াল কিলার কে গ্রেফতার করে পুলিশ।
খাজুরি থানার ইনচার্জ সন্ধ্যা মিশ্র জানিয়েছেন , গ্যাফটার হওয়া অভিযুক্তের নাম শিব প্রসাদ , বয়স মাত্র ১৯ বছর। একটি CCTV ফুটেজে তাকে এক নিরাপত্তারক্ষীর ওপর আক্রমন করতে দেখা যায়। পরে জানা যায় আক্রমণ করা নিরাপত্তারক্ষী ,নিহত চার নিরাপত্তারক্ষীর মধ্যে একজন। পুলিশ সূত্র আরো খবর, ব্লকবাস্টার মুভি KGF দেখে অনুপ্রাণিত হয়েছিল ওই যুবক। তার পর ঘুমন্ত নিরাপত্তারক্ষীদের হত্যা করে। হত্যা করে বিখ্যাত হতে চেয়েছিল সে। পুলিশ আরো জানিয়েছে , খুন করা চার নিরাপত্তারক্ষীদের একজনের কাছ থেকে সে একটি মোবাইল ফোন চুরি করেছিল। সেই মোবাইল ফোন ট্র্যাক করেই পুলিশ তার সন্ধান পেয়েছে।