বাসন্তীতে তৃণমূল কর্মী খুন, গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত
September 2, 2022

বাসন্তীতে তৃণমূল কর্মী খুন। তৃণমূল কর্মী জানে আলম গাজির খুনের ঘটনায় মূল অভিযুক্তকে ক্যানিং থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মনিরুল মোল্লা। গত ২০ অগাস্ট বাসন্তীর আনন্দবাদ গ্রামে খুন হন জানে আলম। ঘটনার পর থেকে ফেরার ছিল খুনে অভিযুক্ত মনিরুল।
বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, আনন্দবাদ গ্রামে জানে আলম গাজি নামে এক তৃণমূল কর্মী খুন হন। নিহত ওই তৃণমূল কর্মীকে যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মনিরুল মোল্লার বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। এই ঘটনায় মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনার মূল অভিযুক্ত ছিল মনিরুল মোল্লা। অবশেষে তাঁকে ক্যানিং থেকে গ্রেফতার করেছে পুলিশ।