বিলকিস বানুর মামলায় দোষীদের মুক্তিতে হতবাক অভিনেত্রী শাবানা আজমি

বিলকিস বানু নামের এক নারীকে গণধর্ষণে দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ ধর্ষককে মুক্তির প্রতিবাদে উত্তাল হচ্ছে ভারত। বিলকিস বানুর গণধর্ষণ মামলাতে ১১ আসামির মুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি গভীর লজ্জিত এবং হতবাক। বিলকিস বানু গণধর্ষণ মামলার সঙ্গে জড়িত সেই দোষী লোকগুলো কীভাবে ছাড়া পেয়ে গেল। বানুর ন্যায়বিচারের জন্য সকলের আওয়াজ তোলা উচিত নয় ? এছাড়াও যে নারীরা প্রতিদিন ধর্ষণের হুমকির সম্মুখীন হচ্ছেন, তাঁদের কি নিরাপত্তা পাওয়া উচিত নয় ?
উল্লেখ্য, বিলকিস বানুর ধর্ষকদের সাজার দাবিতে কয়েকদিন আগে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
অভিযুক্তদের মুক্তির প্রতিবাদে পথে নেমে মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য্য, শশী পাঁজারা মিছিল করেছেন। সে কথা উল্লেখ করে গত সোমবার তিনি বলেছিলেন, ‘দিল্লিতে গান্ধি মূর্তির পাশে ৪৮ ঘন্টা ধর্ণা দিয়ে বসে থাকবি তোরা। সুপ্রিম কোর্ট যেন ওদের গ্রেফতার করায়। কোনও কেস বাদ দেওয়া যাবে না।’