অপেক্ষার অবসান! প্রকাশিত হল NEET পরীক্ষার ফলাফল, প্রথম দশে নেই বাংলা!

অপেক্ষার অবসান! সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (NEET-UG) ২০২৫-এর ফলাফল শনিবার দুপুরে প্রকাশ করেছে আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। নিজেদের স্কোরকার্ড এবং মেধাতালিকা দেখতে neet.nta.nic.in ওয়েবসাইটে লগইন করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। তবে, প্রকাশিত প্রথম দশের মেধাতালিকায় পশ্চিমবঙ্গের কোনো প্রার্থী স্থান করে নিতে পারেননি।

শীর্ষস্থান দখল ও প্রথম দশের চিত্র
এবারের NEET পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের পড়ুয়া মহেশ কুমার, তাঁর পার্সেন্টাইল ৯৯.৯৯৯৯৫৪৭। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দিল্লির অভিকা আগরওয়াল, যিনি সামগ্রিক মেধাতালিকায় পাঁচ নম্বরে রয়েছেন। প্রথম দশের মধ্যে অভিকাই একমাত্র মেয়ে, বাকি নয়জনই ছেলে।

প্রথম দশে সবচেয়ে বেশি তিনজন পরীক্ষার্থী এসেছেন দিল্লি থেকে। মহারাষ্ট্র এবং গুজরাটের দু’জন করে পড়ুয়া এই তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পঞ্জাবের একজন করে পরীক্ষার্থী প্রথম দশে ঠাঁই পেয়েছেন।

NEET-UG 2025 টপারদের তালিকা:
১. মহেশ কুমার, রাজস্থান (প্রথম)
২. উৎকর্ষ আওধিয়া, মধ্যপ্রদেশ (দ্বিতীয়)
৩. কৃষাঙ্গ জোশী, মহারাষ্ট্র (তৃতীয়)
৪. মৃণাল কিশোর ঝা, দিল্লি (চতুর্থ)
৫. অভিকা আগরওয়াল, দিল্লি (পঞ্চম)
৬. জেনিল বিনোদভাই ভায়ানিস, গুজরাট (ষষ্ঠ)
৭. কেশব মিত্তল, পঞ্জাব (সপ্তম)
৮. চিরাগ ঝা, গুজরাট (অষ্টম)
৯. হর্ষ কেদাওয়াত, দিল্লি (নবম)
১০. আরব আগরওয়াল, মহারাষ্ট্র (দশম)

কীভাবে দেখবেন NEET-র রেজাল্ট অনলাইনে?
১. প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) অফিসিয়াল ওয়েবসাইট **https://neet.nta.nic.in/**-তে যেতে হবে।
২. হোমপেজে ‘NEET(UG)-2025 Result’ অথবা ‘NEET(UG)-2025 Result (Alternate Link)’ – যেকোনো একটি লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. একটি নতুন পেজ খুলবে, যেখানে পরীক্ষার্থীকে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ‘লগইন’ করতে হবে।
৪. লগইন করার পর স্ক্রিনে আপনার স্কোরকার্ড দেখাবে। ভবিষ্যতের জন্য এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

সকল সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।