দুর্গাপুজো: কলকাতায় পদযাত্রার আয়োজন, মিশবে বাউলের সুর

এ বারের পুজোর বৈঠক একটু আলাদা ছিল। কয়েকদিন আগেই ইউনেস্কো দুর্গাপুজোকে ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ, কলকাতায় পদযাত্রার আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দুপুর ২ টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি এভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছাবে রেড রোডে। অংশ নেবেন বিভিন্ন ক্ষেত্রের অসংখ্য তারকা। রেড রোডে থাকছে বাউল গান এবং লোক সংগীতের আসর।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কলকাতা-সহ প্রতিটিজেলার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। কিন্তু একেবারের পুজোয় 10 হাজার বেড়ে যাওয়ার ভাবনাটা কেউ ভাবেনি ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘৬০ হাজার টাকা করে দেব এবার। ৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম ৷’