বিস্ফোরক অনুব্রত মন্ডল, তবে কি ফেঁসে গেলেন মমতা?

গরু পাচার মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি বর্তমানে আসানসোল জেলে রয়েছেন। এবার পঞ্চায়েত ভোট নিয়ে জেলবন্দি অনুব্রত মন্ডলের বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

আসানসোল জেল থেকে বিধাননগর আদালতে যাওয়ার পথে বীরভূমের তৃণমূল সভাপতি বললেন, ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট’। কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। বিরোধীদের প্রশ্ন হচ্ছে, তবে কি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলের ভেতর বসেই ভোট কন্ট্রোল করার পরিকল্পনা করছেন অনুব্রত ? তবে কি ফেঁসে গেলেন খোদ মমতা ব্যানার্জি ?

উল্লেখ্য, এই মুহূর্তে বীরভূম রয়েছে অনুব্রতহীন। তবে পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা পা রাখতে পারেন অনুব্রতহীন বীরভূমে।

জানাগেছে সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। গরু প্রাচ্যের কাণ্ডে এই মুহূর্তে জেল হেফাজতে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত। তার অবর্তমানে মমতার এই সফর বেশ ইঙ্গিতপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *