PM-কিষাণের ২০তম কিস্তি ঢুকবে শিগ্রই, টাকা পেতে এখনই সেরে নিন এই গুরুত্বপূর্ণ কাজ

দেশের অগণিত কৃষক পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ২০তম কিস্তির জন্য। কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা ট্রান্সফার করতে চলেছে বলে জানা গেছে। গত ১৯তম কিস্তি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি। সেবার প্রায় ৯.৮ কোটি কৃষক পরিবার ২২ হাজার কোটি টাকা পেয়েছিল। এবারও সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে।

জুনের শুরুতেই আসতে পারে ২০তম কিস্তি!
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০তম কিস্তির টাকা চলে আসতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে এই সম্ভাব্য সময়সীমা কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

এই কাজটি না করলে আটকে যেতে পারে টাকা!
যেসব কৃষক পিএম কিষান যোজনার সুবিধাভোগী, তাঁদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ কাজ অবিলম্বে সেরে না ফেললে ২০০০ টাকার কিস্তি আটকে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করা। এর পাশাপাশি, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাও আবশ্যিক। এই দুটি কাজ সম্পন্ন না হলে ২০তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন বহু কৃষক।

কারা পাবেন এই সুবিধা?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ তিন কিস্তিতে ভাগ করে প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই আর্থিক সহায়তা কৃষকদের চাষের খরচ এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করে।

২০তম কিস্তি পেতে যা যা মনে রাখবেন:
সরকার প্রতিটি কিস্তি বিতরণের আগে কৃষকদের সমস্ত তথ্য যাচাই করে নেয়। তাই নিরবচ্ছিন্নভাবে কিস্তি পেতে নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করুন:

ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করুন: এটি বাধ্যতামূলক। আপনি পিএম কিষান যোজনার অনলাইন পোর্টালে (https://pmkisan.gov.in) গিয়ে অথবা আপনার নিকটস্থ সিএসসি (CSC) সেন্টারে গিয়ে এই কাজটি সেরে নিতে পারেন।

ই-কেওয়াইসি করার প্রক্রিয়া:
প্রথমে https://pmkisan.gov.in ওয়েবসাইটে যান।
‘e-KYC’ অপশনটি নির্বাচন করুন।
আপনার আধার নম্বর দিন, তারপর ‘সার্চ’ করুন।
আধার-লিঙ্কড মোবাইল নম্বর দিন।
এসএমএসে প্রাপ্ত ওটিপি (OTP) দিন এবং সাবমিট করুন।
সঠিক ওটিপি দিলেই ই-কেওয়াইসি সফলভাবে সম্পন্ন হবে।

জমির রেকর্ড আপডেট রাখুন: কেবলমাত্র যাদের বৈধ কৃষিজমি রয়েছে, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। জমির তথ্য যদি ভুল থাকে বা আপডেট না করা হয়, তাহলে কিস্তি আটকে যেতে পারে। তাই সময়মতো জমির ভেরিফিকেশন করিয়ে নিন।

ব্যাঙ্ক ও আধারের তথ্যে কোনো ভুল না রাখা: কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। নামের বানান, আইএফএসসি (IFSC) কোড এবং অ্যাকাউন্ট নম্বর একেবারে সঠিক হতে হবে। অন্যথায় টাকা ট্রান্সফার ফেইল (fail) হয়ে যেতে পারে।

বেনিফিশিয়ারি স্টেটাস চেক করুন: যদি কোনো কারণে টাকা আটকে যায়, তাহলে নিয়মিত পিএম কিষান ওয়েবসাইটে গিয়ে ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করে কিস্তির অবস্থা এবং আপনার নাম তালিকায় আছে কিনা, তা পরীক্ষা করা উচিত।

যদিও সরকার এখনো ২০তম কিস্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে জুনের শুরুতেই টাকা ট্রান্সফার হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই এখনই ই-কেওয়াইসি, ব্যাঙ্ক এবং জমির তথ্য আপডেট করিয়ে নিন, যাতে কোনো সমস্যা ছাড়াই আপনার প্রাপ্য টাকা পেতে পারেন।