আচমকা ট্রান্সফর্মারে আগুন! এলাকা জুড়ে অন্ধকার, ঘটনা খবর পাওয়ায় ছুটে আসে দমকল কর্মী

গতকাল রাতে জয়নগর থানার উত্তর দুর্গাপুর মোড়ে একটি বিদ্যুতের ট্রান্সফরমারের তেলের ট্যাঙ্ক লিক হয়ে দাউ দাউ করে আগুন লেগে যায়। এই ঘটনায় গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উত্তর দুর্গাপুরের এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে হঠাৎ করেই ট্রান্সফরমারের তেলের ট্যাঙ্ক লিক হয়ে শর্ট সার্কিট হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রান্সফরমারটি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিদ্যুৎ দফতর ও দমকলে জানানো হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় মানুষ এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনার জেরে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় উত্তর দুর্গাপুর সহ আশেপাশের এলাকাগুলিতে বিদ্যুতের সমস্যা প্রকট হয়ে ওঠে। এই তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্ধকারে ডুবে যায় বিস্তীর্ণ অঞ্চল, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ হিসেবে মনে করা হলেও, প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি মেরামতের কাজ শুরু করেন। দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা এলাকার মানুষকে স্বস্তি দিয়েছে।