চলতি সপ্তাহেই বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের অবস্থা কেমন থাকবে? কী বলছে ওয়েদার রিপোর্ট?

নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হিমালয় সংলগ্ন এই অঞ্চলে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে জারি থাকবে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর (West Bengal Weather Update) আজ সোমবার এই বড় আপডেট দিয়েছে।
আজ সোমবার উত্তরবঙ্গে (North Bengal Weather Update) বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে, উত্তরবঙ্গে প্রবেশের পর মৌসুমী বায়ুর গতি কিছুটা শ্লথ হয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) বর্ষার অনুকূল পরিবেশ তৈরির সম্ভাবনা কম বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওড়া, হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুর সহ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে তা পরিমাণে খুবই সামান্য হবে। আগামী পাঁচদিন এই পরিস্থিতির খুব একটা বদল হবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
অর্থাৎ, উত্তরবঙ্গ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, দক্ষিণবঙ্গের মানুষকে আরও কিছুদিন গুমোট গরম ও আর্দ্রতার সঙ্গে লড়াই করতে হবে।