‘ফ্রি প্যালেস্তাইন’ স্লোগান, মলোটভ ককটেল দিয়ে হামলা, পুড়ে গেলেন কমপক্ষে ৬ জন! দেখুন ভিডিও

ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের ঢেউ এবার সরাসরি আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। রবিবার কলোরাডোতে হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের জন্য আয়োজিত একটি স্মরণসভায় “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান তুলে এক ব্যক্তি মলোটভ ককটেল ও ফ্লেমথ্রোয়ার দিয়ে হামলা চালান। এই হামলায় কমপক্ষে ৬ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত মহম্মদ সাবরি সোলিমানকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্তে নামতে পারে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হামলার মুহূর্তের ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গায়ে, সানগ্লাস পরে মহম্মদ সাবরি সোলিমান নামে ওই ব্যক্তি ভিড়ের দিকে এগিয়ে আসছেন। হামলার আগে তিনি চিৎকার করে বলেন, “কত শিশুদের মেরেছো তোমরা?” এরপরই তিনি মলোটভ ককটেল ও ফ্লেমথ্রোয়ার ছুড়ে মারেন। ওই ব্যক্তি “এন্ড জি়য়োনিস্ট! প্যালেস্তাইন ইজ ফ্রি!” বলেও স্লোগান দিতে থাকেন। একাধিক ব্যক্তির গায়ে আগুন ধরে যায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ পটেল এই হামলাকে একটি সন্ত্রাসবাদী হামলা বলেই উল্লেখ করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই হামলার পিছনে অন্য কোনো ব্যক্তি জড়িত নেই।
An Islamist terrorist named Mohamad Soliman set Jews on fire in Boulder, Colorado.
This is the second terrorist attack in 10 days in the US where the perpetrator screams ‘Free Palestine’.
It’s time for ‘Free Palestine’ to be OFFICIALLY considered a terrorist chant. pic.twitter.com/ech7HFIUvQ
— Dr. Maalouf (@realMaalouf) June 1, 2025
এই ঘটনা ইজরায়েল-হামাস সংঘাতের জেরে বিশ্বজুড়ে বেড়ে চলা উত্তেজনার এক নতুন দিক উন্মোচন করেছে। প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে আমেরিকায় এর আগেও বিভিন্ন বিক্ষোভ দেখা গেছে, তবে এভাবে সরাসরি সহিংস হামলা একটি নতুন মাত্রা যোগ করল। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিদ্বেষমূলক অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং এর পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।