ভাগ্নের সঙ্গে পরকীয়া! আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরলেন স্বামী, তারপর যা ঘটল?

পরকীয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। এক তরুণী নিজের ভাগ্নের সঙ্গে উদ্দাম যৌনতায় মজেছিলেন। আর সেই আপত্তিকর অবস্থায় তাঁদের দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন তরুণীর স্বামী। স্ত্রীর এমন কাণ্ডে সাধারণত স্বামীরা রুদ্রমূর্তি ধারণ করলেও, এক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রমী চিত্র।

স্ত্রীর কুকর্ম দেখে হিংসাত্মক না হয়ে বরং অন্য পথে হাঁটলেন স্বামী। তিনি স্ত্রী এবং ভাগ্নেকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় যান। সেখানে গিয়ে পুলিশের কাছে দুজনের সম্পর্কের কথা খুলে বলেন। শুধু তাই নয়, যুবক পুলিশকে জানান, তাঁর কোনও আপত্তি নেই যদি তাঁরা দু’জন বিবাহ করে সুখে শান্তিতে সংসার করেন।

জানা গিয়েছে, ওই তরুণীর কোলে একরত্তি সন্তানও রয়েছে। স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে নতুন সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বামীর এই নমনীয়তা এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় হতবাক হয়েছেন অনেকেই।

পুলিশ সূত্রে খবর, স্বামী নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং জানিয়েছেন যে তিনি চান তাঁর স্ত্রী এবং ভাগ্নে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হোক। এই ঘটনা বুলন্দশহরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।