দরজায় কড়া নাড়ছে জামাই ষষ্ঠী! জামাইদের খুশি করতে রইল ইলিশের স্পেশাল রেসিপি

দরজায় কড়া নাড়ছে জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনে জামাইদের আপ্যায়নে কোনওরকম ত্রুটি রাখতে চান না শাশুড়ি মায়েরা। নানা ধরনের সুস্বাদু পদ রান্না করে জামাইদের মন জয় করার চেষ্টা থাকে। বাজারের মিষ্টি থেকে শুরু করে, নিজের হাতে তৈরি করা হরেক রকম খাবার পরিবেশন করা হয় জামাইদের পাতে।
তবে এই বছর জামাই ষষ্ঠীতে একটু অন্যরকম চমক দিন। আপনার জামাইয়ের পাতে তুলে ধরুন কলকাতার নামী রেস্তোরাঁর স্বাদে তৈরি ইলিশের একটি বিশেষ পদ। এই স্বাদে মুগ্ধ হবেন আপনার জামাই নিশ্চিত। আসুন, জেনে নেওয়া যাক সেই লোভনীয় রেসিপিটি:
উপকরণ:
ইলিশ মাছ (পরিমাণ মতো নুন ও হলুদ মাখানো)
সর্ষের তেল
সামান্য কাঁচা আম সেদ্ধ করা
২টি কাঁচা আম (খোসা ছাড়িয়ে কাটা)
২টি আম (সিদ্ধ করে আঁটি বাদ দিয়ে শাঁস বের করা)
বেগুন (লম্বা করে কাটা)
কুচনো কুমড়ো
আদা বাটা
শুকনো লঙ্কা (২-৩টি)
কাঁচা লঙ্কা (পরিমাণ মতো)
নুন (স্বাদমতো)
চিনি (স্বাদমতো)
হলুদ গুঁড়ো
কালো জিরে
পাঁচফোড়ন
সরষে বাটা (ঐচ্ছিক) অথবা কাসুন্দি (ঐচ্ছিক)
প্রণালী:
১. প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করুন।
২. তেল গরম হলে নুন হলুদ মাখানো ইলিশ মাছ হালকা ভেজে তুলে নিন।
3. ওই একই তেলে কালো জিরে ও ২-৩টি শুকনো লঙ্কা ফোড়ন দিন।
4. এরপর কাটা কাঁচা আম, লম্বা করে কাটা বেগুন এবং কুচনো কুমড়ো দিয়ে নাড়তে থাকুন। সবজিগুলো ভালোভাবে ভেজে নিন।
5. ভাজা হয়ে গেলে আদা বাটা, নুন ও হলুদ গুঁড়ো যোগ করুন। মশলা ভালোভাবে কষিয়ে নিন।
6. কষানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সিদ্ধ আমের শাঁস কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
7. এরপর স্বাদমতো চিনি যোগ করুন।
8. কিছুক্ষণ পর ভেজে রাখা ইলিশ মাছগুলো কড়াইতে দিয়ে দিন এবং হালকা আঁচে কিছুক্ষণ রান্না করুন।
9. ঝোল সামান্য ঘন হয়ে এলে এবং জল একটু শুকিয়ে গেলে নামানোর আগে উপরে হালকা করে সরষে বাটা অথবা কাসুন্দি ছড়িয়ে দিতে পারেন (এটি সম্পূর্ণ ঐচ্ছিক)।
ব্যস! তৈরি হয়ে গেল সুস্বাদু টক-ঝাল ইলিশের পদ। এই নতুন স্বাদের রান্না আপনার জামাইবাবাজীবনের মন জয় করে নেবে নিশ্চিত। এবার জামাই ষষ্ঠীতে নিজের হাতের জাদু দেখান এই স্পেশাল ইলিশের রেসিপির মাধ্যমে!