দিল্লির পাঙ্খা রোডে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ২ জন, আহত ৩

দিল্লির জনকপুরীর পাঙ্খা রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুইজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাটি আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৩টা নাগাদ ঘটেছে। পুলিশ জানিয়েছে, একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক সূত্রে খবর, দ্রুত গতিতে আসা গাড়িটি প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বস্তিতে ঢুকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত তিনজনকে দ্রুত ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ১৯ বছর বয়সী গাড়িচালককে গ্রেফতার করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভোরবেলার সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।