প্রধানমন্ত্রী মোদীর পশ্চিমবঙ্গ সফর, আলিপুরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূল-বিজেপি তরজা চরমে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবার দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। তাঁর এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারে একটি বিজেপি কর্মী জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। রাজ্যে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মোদী। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগেই আলিপুরদুয়ারের উন্নয়নের আখ্যান তুলে ধরে ভিডিও প্রচার শুরু করেছে তৃণমূলও।
আজ সকাল ১০:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রথমে সিকিমে অবতরণ করে সিকিম রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালজোর স্টেডিয়ামে একটি জনসভা করবেন। এরপর বিকেলে তিনি পশ্চিমবঙ্গে এসে আলিপুরদুয়ারে জনসভায় যোগ দেবেন।
মোদী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “আগামীকাল দুপুরে আমি পশ্চিমবঙ্গের বিজেপি জনসভায় উপস্থিত থাকব। গত এক দশক ধরে কেন্দ্রের এনডিএ সরকারের নানা প্রকল্প পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভাল লেগেছে। একইসঙ্গে, তাঁরা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এবং অক্ষম প্রশাসন নিয়েও বিরক্ত এবং ক্লান্ত।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট যে, মঞ্চ থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করবেন। আগামিকালই বোঝা যাবে, কোন কোন বিষয় নিয়ে তিনি কথা বলেন।
আলিপুরদুয়ারের জনসভার পর সন্ধ্যায় মোদী পটনার বিমানবন্দর থেকে বিহার বিজেপির সদর দফতর পর্যন্ত একটি বিশাল রোড শো করবেন। বিকেল ৫টার দিকে পটনায় অবতরণ করে নতুন বিমানবন্দর উদ্বোধন করবেন এবং জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপর এক ঘণ্টারও বেশি সময় ধরে চলবে এই রোড শো।
আজ রাতে পটনাতেই থাকার কথা প্রধানমন্ত্রীর। এরপর ৩০ মে সকালে তিনি বিহারের ভক্তিয়ারপুরে একটি বিশাল সমাবেশে যোগ দেবেন। উল্লেখ্য, এই বছরের শেষের দিকে বিহারে নির্বাচন রয়েছে, ফলে মোদীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এরপর, ৩০ মে বিকেলে প্রধানমন্ত্রী কানপুর যাবেন এবং পহেলগাঁও হামলায় নিহত শুভম দ্বিবেদির পরিবারের সাথে দেখা করবেন। কানপুরের সিএসএ গ্রাউন্ডে একটি জনসভাও করার কথা রয়েছে তাঁর।
আগামী ৩১ মে-ও মোদী ভোপালে একটি জনসভায় যোগ দেবেন। এটি সম্পূর্ণ মহিলাদের সমাবেশ হবে। অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে এই সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এই দু’দিনের ৫ রাজ্য সফর একদিকে যেমন বিজেপি কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াবে, তেমনই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করবে। বিশেষত, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মোদীর এই সফর রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
Sources