রাজ্যের আকাশে ফের দুর্যোগের মেঘ! আজ কোথায় কোথায় বৃষ্টি? রইল আপডেট

রাজ্যের আকাশে ফের দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে। আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই কেরলের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে বর্ষা, যা ২০০৯ সালের পর নির্ধারিত সময়ের আগেই পা রাখল।
মৌসম ভবন জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির প্রভাব আরও বাড়বে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আজ রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। সোম ও মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের জন্যও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও, আগামী সপ্তাহের পরের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
এদিকে, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে কোঙ্কান উপকূল এলাকায় অবস্থান করছে। এটি উত্তরমুখী হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ২৭শে মে মঙ্গলবার, যা মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে প্রবল সম্ভাবনা রয়েছে।সব মিলিয়ে, আগামী কয়েকদিন রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যবাসীকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হচ্ছে।