উত্তরবঙ্গ থেকে লাক্সারি বাসে সোজা দিঘার জগন্নাথ মন্দির, জেনেনিন কীভাবে বুকিং-কত ভাড়া?

উত্তরবঙ্গবাসীর জন্য দারুণ খবর! এবার সরাসরি একটি ভলভো বাসে চেপেই পৌঁছে যাওয়া যাবে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্রসৈকত দিঘায়। পথে মিলবে পুরীর জগন্নাথ মন্দির দর্শনের সুযোগও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন পরিষেবার উদ্বোধন করেছেন, যা পরিচালনা করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)

কোথায় কোথায় মিলবে এই বিলাসবহুল পরিষেবা?

NBSTC সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ছয়টি জেলা সদর— কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা—থেকে সরাসরি দিঘা পর্যন্ত চলবে এই বিলাসবহুল ভলভো বাস। প্রতিটি রুটে সপ্তাহে দুই দিন করে বাস চলাচল করবে।

টিকিট ও আসন ব্যবস্থা

যাত্রীরা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই টিকিট কাটতে পারবেন। প্রতিটি ভলভো বাসে ৪২টি আসন থাকছে, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেবে।

বাসের সময়সূচি ও আনুমানিক ভাড়া

রুট দিক দিন সময় আনুমানিক ভাড়া (₹)
কোচবিহার দিঘা সোম ও মঙ্গলবার দুপুর ২টা ২১৬০
দিঘা কোচবিহার শুক্র ও শনিবার দুপুর ২টা
আলিপুরদুয়ার দিঘা মঙ্গল ও শনিবার ২১৪০
দিঘা আলিপুরদুয়ার বুধ ও রবিবার
জলপাইগুড়ি দিঘা বুধ ও শনিবার বিকেল ৪টা
দিঘা জলপাইগুড়ি বৃহস্পতিবার ও রবিবার দুপুর ২টা
শিলিগুড়ি দিঘা বৃহস্পতিবার ও রবিবার বিকেল ৫:৩০টা
দিঘা শিলিগুড়ি শুক্র ও সোমবার দুপুর ২টা
রায়গঞ্জ দিঘা শুক্র ও সোমবার সন্ধ্যা ৭টা
দিঘা রায়গঞ্জ শনি ও মঙ্গলবার দুপুর ২:৩০টা
মালদা দিঘা শনি ও মঙ্গলবার রাত ৯টা ১২০০
দিঘা মালদা রবি ও বুধবার বিকেল ৩টা

দ্রষ্টব্য: অন্যান্য রুটের ভাড়া এখনও চূড়ান্ত না হলেও কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে।


পরিষেবা চালুর সময়কাল ও চালক প্রশিক্ষণ

NBSTC-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কিছু দিনের মধ্যেই এই বাসগুলি রাস্তায় নামবে। প্রথম পর্যায়ে নিজস্ব চালক না থাকায়, প্রশিক্ষিত চালক সরবরাহ করবে একটি বেসরকারি এজেন্সি। পরবর্তীতে নিগমের নিজস্ব চালকরাই এই বাসগুলি চালাবেন।

এই নতুন পরিষেবা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে এবং পর্যটকদের জন্য দিঘা ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। এই ভলভো পরিষেবা আপনার দিঘা যাত্রাকে কতটা সহজ করবে বলে মনে করেন?