পড়ুয়াদের ‘প্রকৃত শিক্ষা’ দেওয়াই একমাত্র লক্ষ্য! সম্মানের তালিকায় নাম উঠলো এক প্রাইমারি শিক্ষকের

বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক পেলেন জাতীয় শিক্ষক পুরস্কার। আজই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এর পক্ষ থেকে কোন কোন রাজ্যের কোন কোন শিক্ষক জাতীয় শিক্ষক সম্মাননা পাচ্ছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সেরা শিক্ষকের তালিকায় জায়গা করলেন বাঙ্গাল এক শিক্ষক ।তার নাম বুদ্ধদেব দত্ত ।তিনি বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। এই মুহূর্তে বুদ্ধদেব বাবু একটি জাতীয় স্তরের সেমিনারে যোগ দিতে রাজধানী দিল্লিতেই গিয়েছেন ।

দেশের মোট 46 জন শিক্ষককে এই বিশেষ ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া হবে। তার মধ্য থেকে এই প্রথম কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক এই সম্মান পাচ্ছেন । এই খবর পেয়ে উল্লসিত বঙ্গবাসী।

আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বিজ্ঞান ভবনে দেওয়া হবে এই সম্মান । রাজ্যের কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক প্রত৬হম্বার এই সম্মান পাচ্ছেন । নিঃসন্দেহে তা রাজ্য সরকারের প্রাইমারি শিক্ষা ব্যবস্থার জন্যও গর্বের বিষয়। এই তালিকায় অন্যান্য রাজ্যের হাই স্কুলের শিক্ষকরা রয়েছেন। আছেন CBSE ,ICSE বোর্ডের স্কুলের শিক্ষকরা।