মূল্যবৃদ্ধি ও নারী সুরক্ষা সহ একাধিক ইস্যুতে BJP এর বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস

দূর্নীতি ইস্যুতে যখন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে নানাভাবে আক্রমণ করছে BJP, এই সময় পাল্টা মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নারী সুরক্ষার মতো বিভিন্ন ইস্যুতে BJP এর পথে নামল তৃণমূল কংগ্রেস। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধি মূর্তি অবধি এই মিছিল করা হবে । চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায় সহ তৃণমূলের একাধিক নেতা-সাংসদ জোকদান করেন এই মিছিলে। এ ছাড়া রাজ্যের তৃণমূল কংগ্রেসের 35 সাংগঠনিক জেলার সদস্যদেরও এই মিছিল করতে বলা হয়েছে।

আজ ও আগামিকাল দু’ দিন ধরে চলবে এই কর্মসূচি । সম্প্রতি বিলকিস বানো-কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। তারই প্রতিবাদে BJP -র সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এর আগেও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। প্রতিবাদে এ বার পথে নামার সিদ্ধান্ত নিল মহিলা তৃণমূল কংগ্রেস।