প্রমাণ জোগাড় করতেই হিমশিম , অনুব্রতকে ফাঁদে ফেলতে বড় সমস্যার মুখে CBI ! জেনে নিন বিস্তারিত

ইতিমধ্যেই CBI আদালতে জানিয়েছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পরিচিত ও আত্মীয়দের কোটি কোটি টাকার সম্পত্তির কথা । অনুব্রত মণ্ডলের গরু পাচারের টাকাতেই যে সম্পত্তি হয়েছিল, তা প্রমাণ করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে CBI আধিকারিকদের । কারণ CBI -এর দাবি অনুযায়ী , পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও ডকুমেন্টারি তথ্য প্রমাণ মিলেছে ঠিকই, কিন্তু গরু পাচারের টাকাতেই যে বিপুল সম্পত্তি অনুব্রতর পরিচিত ও আত্মীয়দের রয়েছে তা সেই তথ্য প্রমান করতে পারছে না। এখন তা প্রমাণ করাই CBI -এর কাছে বড় চ্যালেঞ্জের বিষয় ।
CBI এর দাবি, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল কোনো রকম সহযোগিতা করেননি তাদের । সেক্ষেত্রে বেনামের সম্পত্তি আয়ের উৎস জানাই CBI -এর কাছে এখন বড় চ্যালেঞ্জ। এই প্রসঙ্গত, গতকাল দীর্ঘ সওয়াল জবাব শেষেও জামিন পাননি অনুব্রত মণ্ডল। অনুব্রতর আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অবস্থার দোহাই দিয়ে জামিনের আবেদন করেছিলেন।
তবে CBI এর আইনজীবী দাবি করেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। তিনি বাইরে থাকা মানে তদন্তে প্রভাব পড়বে। অনুব্রতর পরিবারের লোকজনের নামেও প্রচুর সম্পত্তি পাওয়া গিয়েছে। এরপরই বিচারক অনুব্রতকে 7সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ।