অপারেশন সিদূঁরের পর মহাকাশ গবেষণা নিয়ে কী বললেন ‘প্রধানমন্ত্রী’?

মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নামে পাকিস্তানের (Pakistan) জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি সরাসরি পাকিস্তানে ঢুকে সিয়ালকোটে হিজবুলের যে ঘাঁটি রয়েছে মেহমুনা জ়োয়া ক্যাম্প নামে, তাও গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই সামরিক পদক্ষেপের আবহেই পরদিন অর্থাৎ বুধবার বিশ্ব মহাকাশ গবেষণা সম্মেলনে ভারতের মহাকাশ গবেষণা (Space) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কীভাবে মহাকাশ গবেষণাকে কাজে লাগিয়ে মানুষের ক্ষমতায়ন সম্ভব, সেই পথ দেখাল ভারত।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা এবং বায়ুসেনা যৌথভাবে এই অতর্কিত অভিযান চালায়। পাকিস্তানের ভেতরে ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জইশ, লস্কর ও হিজবুলের একাধিক ঘাঁটিতে নির্ভুল আঘাত হানা হয়। এর মধ্যে সিয়ালকোটে হিজবুলের যে ঘাঁটি রয়েছে মেহমুনা জ়োয়া ক্যাম্প নামে, তাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার যোগ্য জবাব দিতেই ভারতের এই পদক্ষেপ।
বুধবার বিশ্ব জুড়ে চলা Global Conference on Space Exploration এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা সম্প্রচার করা হয়। যদিও এই বার্তাটি গতকাল অর্থাৎ মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল, কিন্তু সম্প্রচার হয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর ঠিক পরেই। এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের অগ্রগতি এবং তার লক্ষ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, মহাকাশকে কেবল অনুসন্ধানের ক্ষেত্র হিসেবেই ভারত দেখে না। মহাকাশ গবেষণার ক্ষেত্র কীভাবে মানুষের ক্ষমতায়নের জন্য ব্যবহার করা যায়, সেই দিকেও নজর দেওয়া হয়। মহাকাশ কেবল গ্রহ-নক্ষত্র কাছে পৌঁছানোর বিষয় নয়, এটি স্থলভাগের সমস্যা সমাধানের পথও। কৃষিকাজ থেকে দুর্যোগ প্রতিরোধ – এই সব জায়গায় মহাকাশ গবেষণা ব্যবহার করা হচ্ছে। ভারতের মহাকাশ গবেষণা কীভাবে দেশের মানুষের বিশেষ করে কৃষক, মৎস্যজীবী এবং প্রান্তিক মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
১৯৬৩ সালে একটি ছোট রকেট উৎক্ষেপণের মাধ্যমে ভারতের মহাকাশ যাত্রা শুরু হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রকেট ছোট হলেও সেই থেকেই শুরু। এরপর ভারত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ হিসেবে নিজেকে প্রমাণ করেছে চন্দ্রযান ৩-এর মাধ্যমে। তিনি জানান, ভারতের মহাকাশ যাত্রা অসাধারণ এবং এই সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের সামনে নিজের মহাকাশ গবেষণার ক্ষেত্রকে তুলে ধরেছে। তিনি চন্দ্রযান এবং গগনযান এর মত অভিযানগুলিকে প্রকাশ্যে তুলে ধরেন এবং বলেন, ভারত আগামী দিনে মহাকাশ গবেষণায় এমন অনেক নজির গড়বে।
প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় ভারতের বহুমুখী সক্ষমতার কথা তুলে ধরে বলেন, ‘ক্ষেপণাস্ত্র থেকে স্যাটেলাইট, একের পর এক মহাকাশ অভিযানে সফল ভারত। ২০৪০-এর মধ্যে চাঁদেও পা রাখবে ভারত। স্যাটেলাইট প্রযুক্তির লক্ষ্যে দেশ কাজ করে চলেছে। ভারতের বেশিরভাগ মহাকাশ মিশনের নেতৃত্বে মহিলা বিজ্ঞানীরা’।
সব মিলিয়ে, যখন ভারতীয় সেনা রাতের অন্ধকারে সন্ত্রাসবাদের শিরদাঁড়া ভেঙে দিচ্ছে, ঠিক তখনই প্রধানমন্ত্রী মোদী বিশ্বকে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষমতা এবং তা মানব কল্যাণে ব্যবহারের বার্তা দিচ্ছেন। ‘অপারেশন সিঁদুর’ একদিকে যেমন ভারতের আত্মরক্ষা ও ন্যায়বিচারের প্রতীক, তেমনই মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতি দেশের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিতবাহী। এটি প্রমাণ করে যে ভারত কেবল সামরিক শক্তিতেই নয়, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রেও এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে।