মঙ্গলের মাটি ছোঁয়ার স্বপ্নে বার বার বিঘ্ন, ‘Starship’ রকেট ওড়াতে গিয়ে ফের বিস্ফোরণ, পিছিয়ে গেল গুরুত্বপূর্ণ অভিযান !

ফের বড় দুর্ঘটনার সাক্ষী হলো ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX। পরবর্তী অভিযান শুরুর আগে আমেরিকার টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্রেই তীব্র বিস্ফোরণের মুখে পড়ল সংস্থার স্টারশিপ রকেট। পরীক্ষা চলাকালীন এই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় গোটা এলাকা। এই নিয়ে পর পর বেশ কয়েকটি বড় দুর্ঘটনার সাক্ষী হল SpaceX। এর ফলে SpaceX-এর পরবর্তী গুরুত্বপূর্ণ অভিযান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত।
জানা গেছে, শনিবার আমেরিকার টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্রে নবম স্টারশিপ রকেট প্রোটোটাইপটি নিয়ে পরীক্ষা চলছিল। রকেটটি তখনও মাটিতেই নিজের লঞ্চপ্যাডে অবস্থান করছিল। কিন্তু ইঞ্জিন চালু করার চেষ্টা করতেই হঠাৎ করে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে সামনে আসা ভিডিওতে রকেটের ইঞ্জিন চালু করার সময় এই বিস্ফোরণ এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেওয়ার ভয়াবহ দৃশ্য দেখা গেছে। এই বিস্ফোরণে স্টারশিপ প্রোটোটাইপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
News: SpaceX is no longer targeting the 3rd week of May for Starship Flight 9.
The launch has been indefinitely delayed following an explosion during the ship’s static fire test at Starbase. @elonmusk pic.twitter.com/4ao4MZ8icL
— Space Sudoer (@spacesudoer) May 2, 2025
এই দুর্ঘটনার ফলে মে মাসের তৃতীয় সপ্তাহে যে গুরুত্বপূর্ণ অভিযানের কথা ছিল, তা থেকে সরে আসতে বাধ্য হয়েছে SpaceX। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সেই অভিযান।
উল্লেখ্য, মঙ্গলগ্রহে মানব বসতি স্থাপনের অভিযানকে পাখির চোখ করে স্টারশিপ রকেটের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন ইলন মাস্ক। স্টারশিপ রকেট অন্যান্যগুলির তুলায় বেশ আলাদা। আয়তনে যেমন বিশাল, তেমনই ওজনে ভারী এবং শক্তিতেও বাকি রকেটের চেয়ে অনেক এগিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্টারশিপ রকেট পুনর্ব্যবহারযোগ্য হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে মহাকাশ অভিযানের খরচ অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মাস্ক এই রকেটে চাপিয়েই মানুষকে চাঁদ এবং মঙ্গলে পাঠাতে চান।
কিন্তু সাম্প্রতিক সময়ে স্টারশিপ রকেট পরীক্ষাগুলিতে বার বার ব্যর্থতা এবং দুর্ঘটনা সামনে আসছে। এই নিয়ে পর পর বেশ কয়েকটি বড় দুর্ঘটনার সাক্ষী হলো SpaceX। এর আগে একটি স্টারশিপ রকেট মাটি ছাড়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আকাশে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। পরে ক্যারিবিয়ানের বিভিন্ন জায়গা থেকে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। ওই দুর্ঘটনার তদন্ত শুরু করেছিল আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং নিরাপত্তার কারণে সাময়িক ভাবে আকাশসীমাও বন্ধ রাখা হয়েছিল। বার বার এমন ব্যর্থতা নিয়ে যেমন স্পেসএক্সের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই এই বিশাল আকারের রকেটগুলির পরীক্ষা এবং উৎক্ষেপণের নিরাপত্তা প্রসঙ্গও গুরুত্ব সহকারে উঠে আসছে আলোচনায়। বার বার এই ধরনের দুর্ঘটনায় বড়সড় বিপদের আশঙ্কাও করছেন অনেকে।
যদিও এই সব ব্যর্থতা এবং সমালোচনা সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল রয়েছেন ইলন মাস্ক। পুনর্ব্যবহারযোগ্য রকেট নির্মাণ এবং মানব মহাকাশ যাত্রাকে বাস্তবে রূপ দিতে তিনি বদ্ধপরিকর। কিন্তু যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে, তাতে তাঁর সংস্থার কাজের পদ্ধতি এবং সুরক্ষাব্যবস্থা নিয়ে কাটাছেঁড়া অব্যাহত রয়েছে। এই নতুন বিস্ফোরণ মাস্কের ambitious প্রকল্পের পথে আরও একটি বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।