ভারতকে বিপাকে ফেলতে গিয়েই ঘটল বিপত্তি! দাউদাউ করে জ্বলছে লাহোর বিমানবন্দর, দেখুন ভিডিও

ভারতের দিকে ‘কুদৃষ্টি’ দেওয়ার বা বিপাকে ফেলার নানা পরিকল্পনা যখন চলছে, ঠিক সেই সময়েই পাকিস্তানে ঘটল এক ভয়ঙ্কর বিপত্তি। আগুন লেগে গেল দেশটির লাহোর বিমানবন্দরে। শনিবার সকালে লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানবন্দরের একাংশ দাউদাউ করে জ্বলতে দেখা যায় এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার জেরে বিমান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হয়।
জানা গেছে, শনিবার সকালে পাকিস্তান সেনার একটি বিমান যখন লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। অবতরণের সময় হঠাৎ বিমানের টায়ার থেকে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত বিমানবন্দরের রানওয়ে এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। নিমেষেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো বিমানবন্দর এলাকা, যা দেখে উপস্থিত যাত্রী ও কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Fire breaks out at Allama Iqbal International Airport. It is also known as Lahore International Airport, Pakistan.#Terrorism #Fire #PehalgamTerroristAttack pic.twitter.com/oFeZCp7MNQ
— Kapadia CP (@Ckant72) April 26, 2025
এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণে দ্রুত বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে লাহোর থেকে ছাড়ার কথা ছিল এমন সমস্ত বিমান বাতিল করা হয়েছে এবং অন্যান্য বিমানগুলিকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন তখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা গেছে। এই ঘটনায় লাহোর বিমানবন্দরে স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ ব্যাহত হয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও পড়েছে।