পন্থের শূন্য রানে আউট, ডাগআউটে জাহিরের সামনে ক্ষোভ প্রকাশ, লখনউ শিবিরে কি অশান্তি?

লখনউ সুপার জায়ান্টস দিল্লির কাছে হেরেছে আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে। আর এই ম্যাচেই লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং অর্ডার এবং তাঁর আউট হওয়ার পরের প্রতিক্রিয়া ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। এই ম্যাচে পন্থ সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন এবং মাত্র ২ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। এত পরে কেন পন্থ ব্যাটিংয়ে নেমেছিলেন, এই প্রশ্ন ম্যাচের পর তাঁকে করাও হয়েছিল। তবে তিনি আউট হওয়ার পর ডাগআউটে মেন্টর জাহির খানের (Zaheer Khan) সামনে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেই ভিডিও ঘিরেই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ক্যাপ্টেন পন্থের সঙ্গে মেন্টর জাহিরের ভিডিও ভাইরাল হতেই লখনউ শিবিরে সব ঠিকঠাক নেই বলে জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ ও মেন্টর জাহির খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকেই আলোচনা চলছে যে, লখনউ শিবিরে অশান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। ২৭ কোটি টাকা দিয়ে এবারের আইপিএলের নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ঋষভ পন্থকে কিনেছিল। কিন্তু তাঁর দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স তাঁর ব্যাটে দেখা যাচ্ছে না। এরই মাঝে লখনউ দিল্লির কাছে হেরেছে। এই ম্যাচে ২ বল খেলে পন্থ শূন্যতে ফেরেন। তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের রান বেশ কম ছিল এবং ওভারও বেশি বাকি ছিল না। এত পরে কেন পন্থ? এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল তাঁকে। তবে তিনি আউট হতেই ডাগআউটে জাহিরের সামনে যেভাবে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, সেই ভিডিও ঘিরেই এখন জোর আলোচনা চলছে।
দেশের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তাঁর মনে হয় পন্থের ওই পরিস্থিতি আরও শান্তভাবে সামলানো উচিত ছিল। অন্যদিকে ভারতের আরেক প্রাক্তনী সুরেশ রায়না আবার ইঙ্গিত দিয়েছেন যে, ঋষভ পন্থ হয়তো টিম ম্যানেজমেন্টের উপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে অনিল কুম্বলে বলেছেন, “এইভাবে পন্থের রাগ প্রকাশ করা ঠিক হয়নি। যদি ও মনে করে যে দেরিতে এসে কম চাপ নিয়ে স্বাধীনভাবে ব্যাট করতে পারবে, তাহলে ঠিক আছে। কিন্তু পন্থ যেভাবে হতাশা প্রকাশ করেছে, তাতে এটা স্পষ্ট যে ওর সঙ্গে অন্যায় করা হয়েছে। মনে হয় পন্থ হয়তো আগে ব্যাট করতে চেয়েছিল। যে কারণে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কার? টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গারের নাকি মেন্টর জাহির খানের? কিন্তু পন্থ তো ক্যাপ্টেন। তাই এই বিষয়গুলো ওকে ইতিবাচকভাবে সামলাতে হবে। নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে রাগটা ফুটিয়ে তুলতে হবে।”
অন্যদিকে সুরেশ রায়না বলেছেন, “২০ ওভার বাকি (যখন দলের প্রথম কয়েকটি উইকেট পড়ে)। তোমাকে তো উইকেট বাঁচিয়ে রাখার পাশাপাশি দলকে নেতৃত্বও দিতে হবে। টিমকে জেতাতে হবে। জাহিরের সঙ্গে বোধহয় ও ওই ব্যাপারেই আলোচনা করতে চেয়েছে। ‘আমাকে আগে নামাতে বলেছিলাম।’ পন্থ হয়তো জাহিরকে এমনটাই বলছিল।” রাইনার এই মন্তব্যে পন্থের হতাশা ও ক্ষোভের কারণ স্পষ্ট হয়ে উঠেছে।