বাঘমামার মুখে চুমু দিতে গিয়ে বিপত্তি, খেলেন কামড়, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো !

মাঠের মধ্যে একটি বাঘ (Tiger) চেইন দিয়ে বাঁধা ছিল। তার সামনে বসে এক তরুণ বাঘের ঠোঁটে ঠোঁট রাখার চেষ্টা করলেন। আর এতেই ঘটল বিপত্তি। খেপে গিয়ে বাঘটি সটান কামড়ে বসিয়ে দিল তরুণের হাতে। এমনই একটি চাঞ্চল্যকর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে।

জানা গিয়েছে, এই ভিডিওটি পাকিস্তানের। ‘নওমান.হাসান১’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং মুহূর্তের মধ্যেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক একটি বাঁধা বাঘের নাকের কাছে মুখ নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করছেন। প্রথম দিকে বাঘটিও যেন আহ্লাদে পা ছুঁড়তে শুরু করে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই বাঘের মেজাজ পাল্টে যায়। আচমকা রেগে গিয়ে সে সোজা যুবকের হাতে কামড় বসিয়ে দেয়। কোনওমতে বাঘের মুখ থেকে নিজের হাত ছাড়িয়ে নেন ওই তরুণ।

 

View this post on Instagram

 

A post shared by Nouman Hassan (@nouman.hassan1)

এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার শিকার হয়েছেন ওই যুবক। বহু মানুষ তাঁর কাণ্ডজ্ঞানহীনতার জন্য তাঁকে কটাক্ষ করছেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণ পাকিস্তানের বাসিন্দা। বাঘকে আদর করতে গিয়ে কামড় খেয়ে তিনি এখন সমালোচিত। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন বন্য প্রাণীদের এভাবে বিরক্ত করা হচ্ছে? আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “বন্য প্রাণীদের কেন এভাবে চেইন দিয়ে বেঁধে রাখা হয়?” পাশাপাশি, কিছু ব্যবহারকারী ওই যুবকের সাহসিকতার ‘প্রশংসা’ও করেছেন, যদিও তা ব্যঙ্গাত্মক সুরেই বেশি।

এই ঘটনা ফের একবার বন্য প্রাণীদের সঙ্গে মানুষের বিপজ্জনক আচরণের দৃষ্টান্ত স্থাপন করল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় লাইক ও ভিউ পাওয়ার জন্য এমন ঝুঁকি নেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।