স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে চরম পদক্ষেপ, গোপনাঙ্গ কেটে ফেললেন স্বামী! অতঃপর যা হল?

স্ত্রীর মৃত্যুর কয়েক দিন না যেতেই শোকে মুহ্যমান হয়ে এক যুবক চরম সিদ্ধান্ত নিলেন। ২৫ বছর বয়সী ওই যুবক অবসাদে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউন জেলার বিনাউর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবক তাঁর স্ত্রীকে হারিয়েছেন। স্ত্রীর অকালমৃত্যুতে তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন। ঘটনার দিন, বাড়িতে কিছুক্ষণ একা থাকার সময় ধারালো অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গে আঘাত করেন তিনি। রক্তে ভেসে যায় পুরো ঘর। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর যুবকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর।
স্থানীয়রা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর অত্যন্ত গভীর ও ভালোবাসার সম্পর্ক ছিল। স্ত্রীর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। ধীরে ধীরে এক গভীর শূন্যতা তাঁকে গ্রাস করছিল। সম্ভবত সেই অসহ্য মানসিক যন্ত্রণার জেরেই তিনি এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।