ফের বাবা হচ্ছেন ৫৮ ছুঁইছুঁই আরবাজ খান? ডাক্তারের ক্লিনিকের বাইরে লেন্সবন্দি সুরা, স্পষ্ট বেবি বাম্প, দেখুন ভিডিও

বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ইদ পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল। এবার শোনা যাচ্ছে, ৫৭ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন আরবাজ খান। অর্থাৎ, বিয়ের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন তাঁর স্ত্রী সুরা খান। মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সুরা নাকি গর্ভবতী।
সম্প্রতি অর্পিতার ইদের পার্টিতে আরবাজ খান তাঁর দ্বিতীয় স্ত্রী সুরার সঙ্গে ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। পাপারাৎজিরা অনুরোধ করলেও তিনি সুরাকে ভেতরে পাঠিয়ে একাই ক্যামেরার সামনে পোজ দেন। সেই থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।
মঙ্গলবার, আরবাজ ও সুরাকে একটি ডাক্তারের ক্লিনিকের বাইরে লেন্সবন্দি করা হয়। আর সেই ভিডিওতে সুরার বেবি বাম্প স্পষ্ট দেখা যাচ্ছে বলে দাবি করছেন নেটিজেনরা।
ভিডিওটিতে দেখা যায়, আরবাজ সুরার হাত ধরে ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। সুরা ক্যামেরার দিকে নজর পড়তেই আরবাজকে জানান কেউ তাঁদের রেকর্ড করছেন। এরপর আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তাঁর সম্ভাব্য বেবি বাম্প আড়াল করার চেষ্টা করেন। যদিও এই বিষয়ে আরবাজ বা সুরা কেউই এখনও মুখ খোলেননি।
View this post on Instagram
প্রসঙ্গত, মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত বছর ২৪শে ডিসেম্বর মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। ‘পটনা শুক্লা’ ছবির সেটে তাঁদের পরিচয় হয়। আরবাজের বিয়েতে গোটা খান পরিবার উপস্থিত ছিল।
আরবাজ খান ও সুরা খানের মধ্যে বয়সের পার্থক্য ২২ বছর হলেও, এই দম্পতি বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলেই খবর। এখন দেখার, তাঁদের প্রথম সন্তান আগমনের খবর কবে আনুষ্ঠানিকভাবে জানা যায়।