ফিনফিনে কালো কাপড়ে স্পষ্ট গোটা শরীর, সাদা ফুল দিয়ে ঢাকা বুক-নিতম্ব! দেখুন কাজলের বোনের ভিডিও

দিদি কাজলের আকাশছোঁয়া সাফল্যের বিপরীতে বলিউডে তেমন পরিচিতি পাননি তানিশা মুখোপাধ্যায়। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করলেও কোনওটিই বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এমনকি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি তিনি। তবে এবার এক ফ্যাশন শো-তে গিয়ে নিজের পোশাকের মাধ্যমে সকলকে একেবারে চমকে দিলেন এই অভিনেত্রী। কালো রঙের ফিনফিনে পোশাকে তাঁর বুক ও নিতম্ব ঢাকা ছিল কেবল সাদা রঙের ফুল দিয়ে!
তানিশা মুখোপাধ্যায়ের এই ব্যতিক্রমী লুকের ছবি ও ভিডিও একাধিক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর তা দেখেই হতবাক নেটনাগরিকরা। প্রশংসার চেয়ে অনেক বেশি সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। অনেকেই তাঁর এই পোশাককে ‘সস্তার মেট গালা’ বলে কটাক্ষ করছেন।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের প্রায় স্বচ্ছ পোশাকে শরীর ঢেকেছেন তানিশা। স্তন ও নিতম্বের অংশে কয়েকটি সাদা ফুল বসানো রয়েছে। এই পোশাক দেখেই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন।
একজন ব্যবহারকারী লেখেন, ‘আমি তো প্রথমে উরফি ভেবেছিলাম! পরে দেখলাম ওমা, এ তো কাজলের বোন!’ অপর একজন লেখেন, ‘উরফি ২.০’। তৃতীয় একজনের মন্তব্য, ‘এই জামাটা দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না! ফোন হাতে নিয়ে বসে আছি তাই।’ চতুর্থ জন লেখেন, ‘উরফির জন্মদিন ছিল নাকি?’
View this post on Instagram
অনুষ্ঠানে সুস্মিতা সেন, ভামিকা গাব্বি, সানি লিওন, রসিকা দুগ্গল, হুমা কুরেশি, বাবিল খানের মতো আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। সকলেই থিম অনুযায়ী পোশাক পরেছিলেন। তবে তানিশার এই বোল্ড লুক নজর কেড়েছে সকলের। পোশাকের জন্য ব্যাপক ট্রোলিংয়ের শিকার হলেও, তানিশা নিজে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।