GOLD: ১ দিনেই বেড়ে গেলো ১৫০০ টাকা, জেনেনিন বাজারে আজ সোনার দাম কত?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে বিশ্ব বাজারে ফের শুল্ক যুদ্ধের আবহ তৈরি হয়েছে। যদিও চিন বাদে অন্যান্য দেশের উপর আরোপিত শুল্ক কিছুটা শিথিল করেছেন তিনি। এই পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা ক্রমশ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও।

এপ্রিল মাসের শুরু থেকেই সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে চলতি সপ্তাহে দু’দিন সামান্য পতনের পর বৃহস্পতিবার ফের বড়সড় লাফ দিল হলুদ ধাতু। এদিন ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৬৫০ টাকা। একইসঙ্গে ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৫০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রতি কেজি রুপোর দাম একদিনেই প্রায় ২ হাজার টাকা বেড়েছে।

শুক্রবার কলকাতার বাজারে সোনার দর (কর বাদে):

  • পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৯১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
  • পাকা সোনা বার (খুচরো): ৯২ হাজার ১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
  • হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৮৭ হাজার ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
  • রুপো (খুচরো): ৯২ হাজার ৭০০ টাকা (প্রতি কেজি)

তবে বাজারে গিয়ে এই দামে সোনা কেনা সম্ভব হবে না। কারণ এই দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি। গয়না তৈরির মজুরি বিভিন্ন দোকানে ভিন্ন হতে পারে।

জিএসটি যোগ করার পরেই কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম প্রায় ৯৫ হাজার ৫০০ টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। অন্যদিকে, ২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবল কর যোগেই ৯০ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। এর উপর গয়না তৈরির মজুরি যোগ হলে দাম আরও বাড়বে। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ব বাজারের অস্থিরতা বজায় থাকলে আগামী দিনে সোনার দাম আরও বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে সোনার দাম নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।