বিবাহবিচ্ছেদের পর জনসমক্ষে এলেন ধনশ্রী, পাপারাৎজির ক্যামেরায় হাসিমুখে ধরা দিলেন জনপ্রিয় মডেল !

ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হওয়ার পর এবার জনসমক্ষে এলেন ধনশ্রী ভর্মা। সম্প্রতি পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়তেই জনপ্রিয় মডেল ও ইউটিউবারের ঠোঁটের কোণে দেখা গেল এক স্নিগ্ধ হাসি। যুজবেন্দ্রর সঙ্গে বিচ্ছেদের পর নিজের আঙুল থেকে বাগদানের আংটি খুলে ফেলেছেন ধনশ্রী। তবে এই জনপ্রিয় ইউটিউবারকে দেখে মনে হচ্ছে, তিনি যেন আরও আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
ক্যামেরার সামনে তিনি একেবারে সাধারণ পোশাকেই ধরা দেন। পাপারাৎজির লেন্সের দিকে তাকিয়ে হালকা পোজও দেন ধনশ্রী ভর্মা, তবে খুব বেশি সময় না নিয়েই তিনি দ্রুত সেখান থেকে চলে যান।
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের পারিবারিক আদালতে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভর্মার বিবাহবিচ্ছেদ মঞ্জুর হয়েছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম জলঘোলা হয়নি। শোনা যাচ্ছে, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরই যুজবেন্দ্র আর জে মাহবাশের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। যদিও যুজবেন্দ্র কিংবা মাহবাশ কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
তবে, বিচ্ছেদের পর ধনশ্রীর এই প্রথম জনসমক্ষে আসা এবং তাঁর স্বাভাবিক ও হাসিখুশি মুখ দেখে অনেকেই মনে করছেন, তিনি সম্ভবত এই পর্ব কাটিয়ে উঠেছেন এবং নিজের জীবনে এগিয়ে যেতে প্রস্তুত। তাঁর এই আত্মবিশ্বাসী উপস্থিতি অনুরাগীদেরও নজর কেড়েছে।