WhatsApp-এ কল শিডিউল করবেন যেভাবে, শিখেনিন সহজ পদ্ধতি

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধা বৃদ্ধির জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কল শিডিউল করার সুবিধা। এতদিন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এই কাজটি করা গেলেও, এবার থেকে হোয়াটসঅ্যাপেই সরাসরি কল শিডিউল করা যাবে। প্ল্যাটফর্মে এই নতুন ফিচারটি বেশ কিছুদিন আগেই যুক্ত হয়েছে।

অনেকেই আছেন যারা তাদের প্রিয়জনদেরকে ঠিক সময়ে কল করতে ভুলে যান। হয়তো পাঁচ মিনিট পরেই কল করার কথা ছিল, কিংবা কোনো বিশেষ সময়ে কথা বলার অঙ্গীকার ছিল, কিন্তু ব্যস্ততার মাঝে সেই কথা বেমালুম ভুলে যান। এর ফলে অনেক সময় ছোটখাটো ঝামেলাও তৈরি হয়। তাদের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি অত্যন্ত উপযোগী হতে চলেছে।

এখন থেকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই হোয়াটসঅ্যাপে কল শিডিউল করা যাবে খুব সহজেই। কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলেই এই সুবিধা পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে কল শিডিউল করা সম্ভব-

একক কল শিডিউল করার নিয়ম:

প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুলুন এবং স্ক্রিনের নিচের দিকে থাকা ‘কলস’ (Calls) অপশনে ক্লিক করুন। কলস সেকশনে প্রবেশের পর উপরে ডানদিকে ‘ক্রিয়েট নিউ কল লিঙ্ক’ (Create call link) অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি একটি ‘ইউনিক লিঙ্ক’ (Unique Link) পাবেন। এই ‘ইউনিক কল লিঙ্ক’ পাওয়ার পর আপনি যে ধরনের কল করতে চান (ভিডিও কল নাকি ভয়েস কল), সেটি নির্বাচন করুন। সবশেষে, আপনি যে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ কলটি শিডিউল করতে চান, তাকে এই ‘ইউনিক কল লিঙ্ক’টি পাঠিয়ে দিন। আপনার কাজ সম্পন্ন।

গ্রুপ কল শিডিউল করার নিয়ম:

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল শিডিউল করতে চাইলে প্রথমে সেই নির্দিষ্ট গ্রুপে প্রবেশ করুন। এরপর মেসেজ লেখার বারের ঠিক নিচে বামদিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ডানদিকে ফটো, ক্যামেরা সহ একাধিক অপশন আসবে। সেখান থেকে ‘ইভেন্ট’ (Event) অপশনটি নির্বাচন করুন। ইভেন্টের একটি নাম লিখুন এবং কলের জন্য নির্দিষ্ট সময় সেট করুন। সবশেষে, তৈরি হওয়া ‘ইউনিক কল লিঙ্ক’টি গ্রুপের সদস্যদের কাছে পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি নিশ্চিতভাবেই ব্যবহারকারীদের জন্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও সময়োপযোগী করে তুলবে। আর কল করার সময় ভুলে যাওয়ার কারণে তৈরি হওয়া ছোটখাটো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া