সাধের ‘মন্নত’ ছাড়লেন শাহরুখ খান”, গোটা পরিবারকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করলেন ‘কিং খান’!

নতুন ঠিকানায় প্রবেশ করলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। রবিবার স্ত্রী গৌরী খান (Gauri Khan) এবং মেয়ে সুহানা খানকে (Suhana Khan) নিয়ে বান্দ্রার পালি হিলের একটি নতুন বাড়িতে প্রবেশ করতে দেখা গেল কিং খানকে। জানা গিয়েছে, তাঁদের দীর্ঘদিনের ভালোবাসার ঠিকানা ‘মন্নত’-এ (Mannat) শীঘ্রই শুরু হতে চলেছে সংস্কারের কাজ। সেই কারণেই আপাতত আগামী দু’বছরের জন্য বলিউডের খ্যাতনামা প্রযোজক বাসু ভাগনানির পালি হিলের বাংলোতে থাকবেন শাহরুখ খান ও তাঁর পরিবার।
ফিল্মিজ্ঞানের একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান গাড়ি থেকে নেমে স্ত্রী গৌরী এবং মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে তাঁদের নতুন আবাসে প্রবেশ করছেন। এই প্রথম সারির বলিউড পরিবারকে একসঙ্গে নতুন বাড়িতে ঢুকতে দেখে পাপারাৎজিদের ক্যামেরাও ঝলসে ওঠে।
সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মন্নত’-এ শীঘ্রই বড়সড় সংস্কার কাজ শুরু হতে চলেছে। এই কাজ সম্পন্ন হতে প্রায় দু’বছর সময় লাগতে পারে। সেই কারণেই কিং খান এবং তাঁর পরিবার আপাতত ‘মন্নত’ ছেড়ে প্রযোজক বাসু ভাগনানির পালি হিলের বিলাসবহুল বাংলো ‘পূজা কাসা’-তে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এই বিষয়ে প্রযোজক বাসু ভাগনানির সমস্ত রকম তথ্য আদান প্রদান সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। মন্নতের সংস্কার কাজের জন্যই আপাতত শাহরুখ খানকে তাঁর প্রিয় বাড়ি ছাড়তে হয়েছে।
খবর সূত্রে আরও জানা গিয়েছে, শাহরুখ খানের ‘মন্নত’ ইতিমধ্যেই গ্রেড থ্রি হেরিটেজের তকমা পেয়েছে। সেই কারণে সেখানে কোনওরকম নির্মাণ বা সংস্কার কাজ করতে হলে প্রশাসনের সম্পূর্ণ অনুমতি এবং কড়া নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। মনে করা হচ্ছে, মে মাস থেকে ‘মন্নত’-এ সংস্কারের কাজ শুরু হবে। সেই কাজ শুরু হওয়ার আগেই খান পরিবার ‘পূজা কাসা’-তে প্রবেশ করলেন।
আপাতত দুই বছরের জন্য শাহরুখ খান, গৌরী খান এবং সুহানা খান ‘মন্নত’-এর পরিবর্তে ‘পূজা কাসা’-তেই থাকবেন। তবে অনুরাগীরা নিশ্চিতভাবেই তাঁদের প্রিয় ‘মন্নত’-এ ফের কবে কিং খান ও তাঁর পরিবার ফিরে আসবেন, সেই দিনের অপেক্ষায় থাকবেন।